
এরপর কখনো গলা চেপে ধরে, কখনো শার্টের কলার ধরে টেনে হিঁচড়ে যাত্রীকে প্ল্যাটফরমের একদিকে নিয়ে আসেন। কয়েকজন রেল পুলিশ এসে পরিস্থিতি সামাল দেন। জানা গেছে, ঘটনাটি ঘটেছে দিনাজপুর জেলার পার্বতীপুরে রেলওয়ে জংশনে। টিকেট কালেরক্টরের নাম সোহাগ। তার বাসা সৈয়দপুরের মিস্ত্রীপাড়ায়। ভুক্তভোগী যাত্রীর নাম সোহান, তিনি পাঁচবিবিতে
প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ রবিবার রাজশাহী থেকে চিলাহাটি গামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের একজন যাত্রীর কাছে টিকিট না থাকায় পার্বতীপুর রেল স্টেশনের এক নম্বর প্লাটফর্ম এ তিতুমির এক্সপ্রেস এ দ্বায়িত্বরত রেলওয়ে জিআরপি পুলিশ তার কাছে ১০০ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়। কিন্তু ট্রেন থেকে নামার পরে দ্বায়িত্বরত টিসি তার কাছে টিকিট চাইলে বলে আমি পুলিশের কাছে টাকা দিয়েছি। এসময় ওই যাত্রী ও টিসির মাঝে বাক বিতর্ক শুরুর এক পর্যায়ে যাত্রীকে বেধড়ক মারতে শুরু করেন এবং অকথ্য ভাষায় গালাগালি করেন টিসি সোহাগ।
সোহাগ কাছে মারধরের বিষয়টি অস্বীকার করে বলেন, আমি তাকে মারি নি। জরিমানার টিকেট করার জন্য টেনে নিয়ে যাচ্ছিলাম। এর আগে সে আমাকে ধাক্কা দিয়ে টিকেট না দিয়ে চলে যাচ্ছিল। এজন্যই তাকে আটক করেছি। সূত্র : কালেরকণ্ঠ
ভিডিওটি দেখতে ক্লিক করুন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



