জুমবাংলা ডেস্ক : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের কাঁচপুর সেতু এলাকায় ট্রাকচাপায় পুলিশ সদস্যের স্ত্রী আফরোজা আক্তারের (২৩) মৃত্যু হয়েছে। আহত হয়েছেন তার স্বামী পুলিশ কনস্টেবল হাবিবুর রহমান (২৬)। তারা উভয়ে মোটরসাইকেলআরোহী ছিলেন।

ট্রাকচাপায় পুলিশ সদস্যের স্ত্রীর প্রাণহানি
ফাইল ছবি
Advertisement

সোমবার বিকাল ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় আফরোজাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোমবার সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করেন।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. সাজ্জাদ করিম খান জানান, শিমরাইল ট্রাকস্ট্যান্ডের বিপরীত পাশে কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে একটি অজ্ঞাত ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে তারা দুজন গুরুতর আহত হয়।

আহত পুলিশ সদস্যের বড় বোন নুর বানু জানান, হাবিবুর পুলিশ সদর দপ্তরে কর্মরত। তার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বাংলাবাজার চেঙ্গাকান্দি। ২০১৫ সালে পুলিশ কনস্টেবল হিসেবে চাকরিতে যোগ দেন তিনি। ২ বছর আগে তিনি বিয়ে করেন। তাদের কোনো সন্তান নেই।

তিনি জানান, নিয়মিত ঢাকা থেকে বাড়িতে মোটরসাইকেল নিয়ে যাতায়াত করতেন হাবিবুর। সোমবার স্ত্রীকে বাড়ি থেকে নিয়ে রাজধানীর যাত্রাবাড়ী পশ্চিম মাতুয়াইলস্থ তাদের বাসা উদ্দেশ্যে রওনা দেন। দুর্ঘটনার পর পথচারীরা তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে আফরোজাকে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাবিবুরকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থাও গুরুতর। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

৪টি লক্ষণ দেখে বুঝবেন প্রেম স্থায়ী হতে চলেছে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.