যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তার প্রতিবেশী দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেছে এবং কার্যত ‘আত্মসমর্পণ করেছে’। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, আজ ইরানের ওপর ‘খুব কঠোর’ হামলা চালানো হতে পারে।

ট্রাম্প

Advertisement

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প দাবি করেন, ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে কোনো গুলি ছুড়বে না।

তিনি আরও বলেন, ‘এই প্রতিশ্রুতি কেবলমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবিরাম হামলার কারণেই দেওয়া হয়েছে।’

এর আগে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পূর্বে এক বার্তায় জানান, ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর ওপর হামলা বন্ধ রাখার সিদ্ধান্ত অনুমোদন করেছে—তবে যদি ওই দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর কোনো হামলা শুরু হয়, তাহলে পরিস্থিতি ভিন্ন হবে।

এরপরই আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে জানায়, ইরানের ওপর হামলা অব্যাহত থাকলে পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সব সামরিক ঘাঁটি ও স্বার্থকে ‘প্রধান লক্ষ্যবস্তু; হিসেবে বিবেচনা করা হবে।

‘ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধে যোগ দেবে না জার্মানি’

অন্যদিকে নিজের বার্তায় ট্রাম্প আরও হামলার ইঙ্গিত দিয়ে বলেন, ‘ইরানের খারাপ আচরণের কারণে এমন কিছু এলাকা ও গোষ্ঠী এখন সম্পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যুর মুখে পড়তে পারে, যেগুলো এখন পর্যন্ত লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনায় ছিল না।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.