Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ট্রাম্প না মানলেও বাইডেনের জয় নিশ্চিত করছে কংগ্রেস
আন্তর্জাতিক

ট্রাম্প না মানলেও বাইডেনের জয় নিশ্চিত করছে কংগ্রেস

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 6, 20212 Mins Read

ট্রাম্প না মানলেও বাইডেনের জয় নিশ্চিত করছে কংগ্রেস

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদের বিক্ষোভ সত্ত্বেও বুধবার নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয়কে নিশ্চয়তা দিতে যাচ্ছেন মার্কিন আইনপ্রণেতারা। কংগ্রেসের একটি যৌথ সেশনে আজ ইলেক্টোরাল ভোটগুলো গণনা করে ফলাফল নিশ্চিত করা হবে। খবর বিবিসির।

ফলাফল বদলাতে ট্রাম্পের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন কিছু রিপাবলিকান। সেশনে তারা আনুষ্ঠানিকভাবে বিরোধীতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। যদিও তাদের এই প্রস্তাব সফল হবে না তা প্রায় নিশ্চিত।

এদিকে ট্রাম্পের পরাজয়কে বৈধতা দেয়ার বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেছেন তার সমর্থকরা। তাদের বিক্ষোভের বিরুদ্ধে পাল্টা বিক্ষোভ শুরু হবে বলেও ধারণা করা হচ্ছে।

গতকাল মঙ্গলবার টুইটারে ট্রাম্প জানিয়েছেন, তিনি ‘সেভ আমেরিকা র‍্যালি’তে বক্তব্য রাখবেন। ৩ নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনে তিনি ফলাফল মেনে নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন। তবে নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ হাজির করতে পারেননি ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের অভিষেক হওয়ার কথা রয়েছে।

বুধবার মার্কিন কংগ্রেসের দুটি কক্ষ- প্রতিনিধি পরিষদ ও সিনেট যৌথভাবে একটি সেশন আয়োজন করবে। সেখানে তারা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ইলেক্টোরাল ভোটের রেকর্ড সম্বলিত সনদগুলো খুলবেন।

যুক্তরাষ্ট্রের নিয়ম অনুযায়ী, ভোটাররা তাদের ব্যালটে ‘ইলেক্টর’দের ভোট দেন। এই ইলেক্টররা কয়েক সপ্তাহ পরে আনুষ্ঠানিকভাবে প্রার্থী নির্বাচন করেন। গত বছরের নির্বাচনে জো বাইডেন ৩০৬টি ও ডোনাল্ড ট্রাম্প ২৩২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন। কংগ্রেসের দুটি কক্ষের উভয় দলের প্রতিনিধিরা বুধবার ফলাফল পাঠ করবেন ও আনুষ্ঠানিকভাবে ভোট গণনা করবেন।

এদিকে কংগ্রেসের এই পদক্ষেপের বিরুদ্ধে এদিন হাজার হাজার ট্রাম্প সমর্থক ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করবেন বলে ধারণা করা হচ্ছে। এদের মধ্যে কট্টর ডানপন্থী কর্মীরাও রয়েছেন। মঙ্গলবার থেকেই তারা বিক্ষোভ শুরু করেছেন।

অ্যাসোসিয়েটেড প্রেসকে এক বিক্ষোভকারী বলেন, ‘আমি এখানে প্রেসিডেন্টকে সমর্থন জানাতে এসেছি। আমি জানিনা এ মুহূর্তে তিনি আর কী করতে পারবেন কিন্তু তিনি কী বলবেন তা আমি শুনতে চাই।’

বিক্ষোভে ট্রাম্প সমর্থকদের বন্দুক বহন না করতে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

July 21, 2026
Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

July 21, 2026
মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

July 21, 2026

Latest News

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

অভিনেত্রী স্বরা

ককরোচ জনতা পার্টির আন্দোলন থেকে অভিনেত্রী স্বরার স্বামী গ্রেপ্তার

Saudi

সৌদিতে গৃহকর্মীদের ইকামা নবায়নে বড় সুখবর

UK-prime-minister

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন অ্যান্ডি বার্নহ্যাম

হরমুজ

হরমুজ দিয়ে ‘এক ফোঁটা’ তেল-গ্যাসও যাবে না, হুঁশিয়ারি ইরানের

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa