Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ট্রেন ছাড়তে দেরি ও বাসায় চুরি হলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা
আন্তর্জাতিক ওপার বাংলা

ট্রেন ছাড়তে দেরি ও বাসায় চুরি হলে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা

By Shamim RezaNov 26, 2019, 4:52 PM Asia/Dhaka2 Mins Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : আপনি ট্রেনে করে কোথাও যাচ্ছেন। এমন সময় সংবাদ এল আপনার বাসায় চুরি হয়েছে। এ সংবাদ শুনেই ট্রেনযাত্রা মাটি হয়ে যাবার কথা। তবে এখন আর চিন্তা করবেন না। আপনার চুরি হয়ে যাওয়া বস্তুর জন্য ক্ষতিপূরণ দেবে রেল কর্তৃপক্ষ। তবে এ ক্ষতিপূরণ আপাতত বাংলাদেশে নয়, ভারতেই মিলছে। ভারতীয় রেলের অধীনস্থ সংস্থা আইআরসিটিসি এ খবর নিশ্চিত করেছে।

আসল কাহিনি হলো ভারতের তেজস এক্সপ্রেস যাত্রা শুরুর পর থেকেই যাত্রীর সুবিধার্থে একাধিক স্কিম চালু করেছে। তার মধ্যে একটি হলো এক্সপ্রেস ট্রেনটি দেরি করে ছাড়লে ক্ষতিপূরণ পাবেন যাত্রীরা। অন্যটি আরও চমকপ্রদ। জানানো হয়েছে, তেজসে সফরকালে যাত্রীদের বাড়ি থেকে কোনো জিনিস চুরি হয়ে গেলেও ক্ষতিপূরণ দেয়া হবে।

ভারতের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মুম্বাই থেকে আহমেদাবাদ এবং দিল্লি থেকে লক্ষ্ণৌ-এই দুই পথে চলছে আইআরসিটিসি পরিচালিত তেজস। এই এক্সপ্রেসে টিকিট কাটলে বিনামূল্যে ২৫ লাখ টাকা পর্যন্ত বিমা পাবেন যাত্রীরা। ট্রেন যাত্রার সময় কোনো যাত্রীর বাড়িতে চুরি হলে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাওয়া যাবে বলে জানিয়েছে আইআরসিটিসি। এছাড়া জরুরি অবস্থায় যাত্রীকে হাসপাতালে ভর্তির জন্য পাঁচ লাখ টাকা পর্যন্ত মিলবে ক্ষতিপূরণ।

জানা গেছে, লিবার্টি জেনারেল ইন্স্যুরেন্স সংস্থা এই ক্ষতিপূরণ দেবে। ইতোমধ্যে বাড়ি থেকে চুরি যাওয়া একটি ল্যাপটপের জন্য ক্ষতিপূরণ পেয়েছেন এক যাত্রী। তবে ক্ষতিপূরণ পাওয়ার শর্ত হলো আগে থানায় লিখিত অভিযোগ জানাতে হবে। তারপর যোগাযোগ করতে হবে আইআরসিটিসির সঙ্গে।

প্রতিবেদনে বলা হয়েছে, তেজস এক্সপ্রেস দেরিতে ছাড়লেও ক্ষতিপূরণ দেবে। ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টার বেশি দেরি করলে প্রতি যাত্রীকে ১০০ টাকা করে ক্ষতিপূরণ দেয়া হবে। দুঘণ্টা বা তার বেশি দেরি করলে ক্ষতিপূরণ হিসেবে ২৫০ টাকা পাবেন যাত্রীরা।

সম্প্রতি একটি বিজ্ঞপ্তিতে আইআরসিটিসি জানিয়েছে, গত ১৯ অক্টোবর ট্রেনটি দুঘণ্টা দেরিতে ছেড়েছিল। ১৫৮ জন যাত্রীর মধ্যে ৭৪ জন এ নিয়ে তাদের কাছে লিখিত অভিযোগ জানান। সেই পরিপ্রেক্ষিতে তাদের ক্ষতিপূরণ দেয়া হয়। বাকি ৮৪ জনকেও ভেরিফিকেশনের পর ক্ষতিপূরণ দেয়া হবে।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

May 23, 2026, 4:29 PM Asia/Dhaka
চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

May 23, 2026, 4:25 PM Asia/Dhaka

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

May 23, 2026, 2:04 PM Asia/Dhaka
Latest News
তুলসি গ্যাবার্ড

পদত্যাগ করছেন মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড

চীনে কয়লা খনি

চীনে কয়লা খনিতে বিস্ফোরণ : ৯০ জন নিহত, নিখোঁজ ৯

ক্যালিফোর্নিয়ায় রাসায়নিক লিক আতঙ্ক, ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ

পদত্যাগ করলেন তুলসি গ্যাবার্ড, নেপথ্যে কি ট্রাম্পের সঙ্গে মতবিরোধ?

গ্রিন কার্ড

গ্রিন কার্ড নিয়ে নতুন বার্তা দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’কে নিয়ে আসল ট্রাম্পকে খোঁচা দিল ইরান

দাম বাড়ানো হয়েছে

ভারতে তৃতীয় দফায় বাড়ল জ্বালানি তেলের দাম

গ্যাস বিস্ফোরণ

চীনে কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

গ্রিন কার্ড

গ্রিন কার্ড পাওয়ার নিয়মে বড় পরিবর্তন আনল ট্রাম্প প্রশাসন

গায়িকাকে খুন

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় জনপ্রিয় গায়িকাকে খুন!

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp