Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন আবু সাঈদের দুই ভাই
বিভাগীয় সংবাদ রাজনীতি স্লাইডার

ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করলেন আবু সাঈদের দুই ভাই

By Hasan Majorনভেম্বর 6, 2024Updated:নভেম্বর 6, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের দুই ভাই।

আজ বুধবার (৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ করেন তারা।

অধ্যাপক ইউনূসকে তারা তাদের পিতামাতার পক্ষ থেকে সালাম ও শুভকামনা জানান। তারা বলেন, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ড. মুহাম্মদ ইউনূস যখন তার ভাষণে আবু সাঈদ ও অন্যান্য শহীদদের আত্মত্যাগের কথা বলছিলেন, তখন কান্নায় ভেঙে পড়েছিল আবু সাঈদের পরিবার।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী ড. ইউনুসকে উদ্দেশ করে বলেন, গণঅভ্যুত্থানে আবু সাঈদের বীরত্বপূর্ণ ভূমিকা তুলে ধরায় তারা সম্মানিত বোধ করেছেন। এছাড়া, প্রধান উপদেষ্টা হওয়ার একদিন পর রংপুরে আবু সাঈদের বাড়িতে ড. ইউনুসের যাওয়া প্রসঙ্গে ভূয়সী প্রশংসা করেন তারা।

আবু সাঈদের আরেক ভাই আবু হোসেন বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে যখন আমরা মঞ্চে দাঁড়িয়েছিলাম এবং সৈন্যরা আমাদের সম্মান দেখাচ্ছিল, তখন আমাদের কেমন লেগেছিল, তা ভাষায় প্রকাশ করতে পারব না।

বৈঠকে তারা আবু সাঈদ হত্যা মামলার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন এবং আবু সাঈদ হত্যায় দায়ী ব্যক্তিদের বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চান।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, শহীদ আবু সাঈদ জাতির জন্য যা করেছেন, বাংলাদেশ কখনও তা ভুলবে না। সরকার আবু সাঈদ হত্যার তদন্ত দ্রুত শেষ করতে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছে বলেও জানান ড. ইউনুস।

অর্থ পাচারকারীদের নাম ঢালাওভাবে প্রকাশ করা সম্ভব না

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

জুন 14, 2026
পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

জুন 14, 2026
ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

জুন 14, 2026
Latest News
মা-মেয়েকে কুপিয়ে হত্যা

ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা

পরীক্ষার ফি

প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি চালুর সিদ্ধান্ত

ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে ১০ জেলায় ঝড়ের আভাস

বড় পতন

যে কারণে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

সরিয়ে ফেলা

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

সীমান্তে উত্তেজনা

পুশইনে বিএসএফকে ব্যর্থ করে দিচ্ছে বিজিবি, সীমান্তে উত্তেজনা

জেল আপিল

শিশু রামিসা হত্যা: জেল আপিল করেছেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি

ফের উত্তাল

সরকারবিরোধী বিক্ষোভে ফের উত্তাল ইসরায়েল

বৈঠক করবেন

আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

চুক্তি

আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa