ট্রাম্পের স্বাক্ষর

Advertisement

যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির মুদ্রায় নিজের স্বাক্ষর যুক্ত করতে যাচ্ছেন। এর মাধ্যমে দেশটির ইতিহাসে তিনিই প্রথম দায়িত্বে থাকা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডলারের নোটে স্বাক্ষর রাখার নজির গড়তে যাচ্ছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ বিভাগ।

জানানো হয়েছে, ট্রাম্পের স্বাক্ষর অর্থমন্ত্রী স্কট বেসেন্টের স্বাক্ষরের পাশাপাশি থাকবে। বিভাগটি বলছে, যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বেসেন্ট বলেন, আমাদের মহান দেশ ও প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের ঐতিহাসিক অর্জনকে স্বীকৃতি দেওয়ার সবচেয়ে শক্তিশালী উপায় হলো ডলারের নোটে তার নাম থাকা। এতদিন যুক্তরাষ্ট্রের ব্যাংকনোটে সাধারণত কেবল অর্থ বিভাগের কর্মকর্তাদের স্বাক্ষরই থাকত।

সরকারি বিভিন্ন কর্মসূচি ও ভবনের সঙ্গে ট্রাম্পের নাম যুক্ত করার ধারাবাহিকতায় এটিই সর্বশেষ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আগামী জুন মাসে ট্রাম্প ও বেসেন্টের স্বাক্ষরসংবলিত প্রথম ১০০ ডলারের নোট ছাপানো হবে এবং পরে অন্যান্য নোটেও তা যুক্ত করা হবে।

বর্তমানে যে নোটগুলো ছাপা হচ্ছে, তাতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলের অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন ও ট্রেজারার লিন মালেরবা’র স্বাক্ষর রয়েছে।

১৮৬১ সাল থেকে যুক্তরাষ্ট্রের ট্রেজারারের স্বাক্ষর ব্যাংকনোটে ব্যবহারের যে প্রচলন ছিল, ট্রাম্প প্রশাসনের এই পরিকল্পনায় সেই ঐতিহ্যের অবসান ঘটবে।

২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে বেসেন্ট বলেন, ট্রাম্পের নামসংবলিত মুদ্রা ছাপানো দেশের ঐতিহাসিক অর্জন ও প্রেসিডেন্টকে স্বীকৃতি দেওয়ার ‘একটি শক্তিশালী উপায়’ হবে।

বর্তমান মার্কিন ট্রেজারার ব্র্যান্ডন বিচ বলেছেন, দেশের মুদ্রা সমৃদ্ধি, শক্তি এবং আমেরিকান জনগণের অটল চেতনার প্রতীক হিসেবেই থাকবে।

এদিকে, এই ঘোষণার প্রতিক্রিয়ায় ক্যালিফোর্নিয়ার গভর্নর ও ট্রাম্পের দীর্ঘদিনের সমালোচক গেভিন নিউসাম প্রেসিডেন্টের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন। তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, এখন মানুষ জানবে, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ভাড়া ও স্বাস্থ্যসেবার খরচ বাড়ার জন্য কাকে দায়ী করতে হবে।

এর আগে চলতি মাসেই একটি ফেডারেল শিল্প কমিশন ট্রাম্পের ছবি খোদাই করা ২৪ ক্যারেট সোনার স্মারক মুদ্রা অনুমোদন করেছে, যা ২৫০তম বার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে তৈরি করা হবে। এরও আগে, নিজের প্রথম মেয়াদকালে করোনা মহামারির সময় লাখো আমেরিকানের কাছে পাঠানো কাগুজে সহায়তা চেকেও প্রেসিডেন্ট ট্রাম্পের নাম যুক্ত করা হয়েছিল।

সূত্র: আল-জাজিরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.