জুমবাংলা ডেস্ক : বাংলাদেশ ডাক বিভাগের রাজশাহী-৬২০৩ অধীন অফিসের শূন্য পদগুলোয় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। নয় পদে মোট ১৬১ জনকে নিয়োগ দেয়া হবে।

Advertisement
পদের নাম : উচ্চমান সহকারী, মেকানিক, সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, পোস্টাল অপারেটর, ড্রাফটসম্যান, মেকানিক, ড্রাইভার (ভারী), অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিডওয়াইফ ও পাম্প অপারেটর পদে নিয়োগ দেয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাসসহ উচ্চ মাধ্যমিক/ মাধ্যমিক/ সমমান পাস অথবা ডিপ্লোমা পাস প্রার্থীরা বিভিন্ন পদের জন্য আবেদন করতে পারবেন। কিছু কিছু পদের জন্য কম্পিউটার চালনায় দক্ষতা ও ওই পদের জন্য কাজের অভিজ্ঞতা প্রয়োজন। আবেদনকারীর বয়সসীমা ন্যূনতম ১৮ থেকে অনূর্ধ্ব ৩০ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা কোটায় ৩২ বছর।

বেতন স্কেল : বিভিন্ন পদের জন্য জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেয়া হবে।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীদের অনলাইনের (http://pmgnc.teletalk.com.bd) মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে হবে। এ ছাড়া আবেদনের সম্পূর্ণ প্রক্রিয়া বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে।

আবেদনের সময়সীমা : ৬ অক্টোবর, ২০১৯ বিকেল ৫টা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google