Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক ডায়ানার চাঞ্চল্যকর সেই সাক্ষাৎকার নিয়ে বিতর্কের মুখে বিবিসি
আন্তর্জাতিক

ডায়ানার চাঞ্চল্যকর সেই সাক্ষাৎকার নিয়ে বিতর্কের মুখে বিবিসি

By Shamim Rezaনভেম্বর 19, 20204 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্সেস ডায়ানার একটি সাক্ষাৎকার – যা ১৯৯৫ সালে বিবিসিতে প্রচারিত হবার পর সারা পৃথিবীতে চাঞ্চল্য সৃষ্টি করেছিল, তাতে বেরিয়ে এসেছিল প্রিন্স চার্লসের সাথে তার দাম্পত্যজীবন ভেঙে পড়ার পেছনের কাহিনি। খবর বিবিসি’র।

পঁচিশ বছর পর – সেই সাক্ষাৎকারের পেছনের কথিত ঘটনা আবার হৈচৈ তুলেছে ব্রিটেনে।

কারণ, অভিযোগ উঠেছে, মার্টিন বশির নামে বিবিসির যে সাংবাদিক সাক্ষাৎকারটি নিয়েছিলেন – তিনি প্রিন্সেস ডায়ানাকে ওই সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন কিছু জাল দলিলপত্র দেখিয়ে।

অভিযোগটি তুলেছেন আর্ল স্পেন্সার – ১৯৯৭ সালে প্যারিসে এক গাড়ি দুর্ঘটনায় মারা যাওয়া প্রিন্সেস ডায়ানার ভাই।

তিনি বলছেন, বিবিসির সাংবাদিক মার্টিন বশির কিছু জাল ব্যাংক দলিলপত্র দেখিয়ে ‘অত্যন্ত অসৎ পন্থা ব্যবহার করে’ তার বোনকে ওই সাক্ষাৎকার দিতে রাজি করিয়েছিলেন।

ব্রিটেনের কিছু দৈনিকে এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের পর এখন এর আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে – যে কী উপায়ে বিবিসি ওই সাক্ষাৎকার পেয়েছিল, এবং বিবিসির তখনকার সিদ্ধান্ত-গ্রহণকারী ব্যক্তিরাই বা কী ভূমিকা পালন করেছিলেন।

বিবিসি ওই ঘটনার ব্যাপারে প্রকৃত সত্য উদ্ঘাটনের অঙ্গীকার করেছে। বুধবার বিবিসি ঘোষণা দিয়েছে, সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি লর্ড ডাইসন এক স্বাধীন তদন্ত প্রক্রিয়ার নেতৃত্ব দেবেন।

প্রিন্সেস ডায়ানার বড় ছেলে ডিউক অব কেম্ব্রিজ উইলিয়াম একে সঠিক দিকে এক পদক্ষেপ বলে বর্ণনা করেছেন।

কী ঘটেছিল ১৯৯৫ সালের নভেম্বরের সেই সাক্ষাৎকারের আগে?
আর্ল স্পেন্সার ঘটনাটির বর্ণনা দিয়ে বিবিসির মহাপরিচালক টিম ডেভিকে একটি চিঠি দিয়েছেন – যা দি ডেইলি মেইল সংবাদপত্রে প্রকাশিত হয়েছে।

এতে তিনি বলেন, বিবিসির সাংবাদিক মার্টিন বশির প্রিন্সেস ডায়ানাকে কিছু জাল ব্যাংক অ্যাকাউন্টের হিসাব দেখিয়েছিলেন।

এতে দেখা যায়, রাজপ্রাসাদের দু’জন উর্ধতন কর্মচারী প্রিন্সেস ডায়ানার ব্যাপারে তথ্য দেবার বিনিময়ে নিরাপত্তা সংস্থাগুলোর কাছ থেকে অর্থ পাচ্ছিলেন।

আর্ল স্পেন্সার বলেন, ‘আমি যদি ওই দলিলগুলো না দেখতাম তাহলে আমি আমার বোনের সাথে বশিরের পরিচয় করিয়ে দিতাম না।’

ডেইলি মেইলে দেয়া আরেক সাক্ষাৎকারে তিনি আরো অভিযোগ করেন, বিবিসির প্যানোরামা অনুষ্ঠানের রিপোর্টার মার্টিন বশির তার সাথে কথা বলার সময় রাজপরিবারের ঊর্ধ্বতন সদস্যদের ব্যাপারে মিথ্যা ও মানহানিকর বেশ কিছু উক্তি করেন।

তার মতে, এর লক্ষ্য ছিল তার আস্থা অর্জন করা ও তার বোনের কাছে পৌঁছাতে পারা।

বশিরের এসব দাবির মধ্যে ছিল : ডায়ানার ব্যক্তিগত চিঠিপত্র খুলে দেখা হচ্ছে, তার দেহরক্ষী তার এবং তার বন্ধুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তার ব্যাপারে নানা গল্প সংবাদ মাধ্যমকে জানিয়ে দিচ্ছে। আরো বলা হয়, ডায়ানার গাড়িকেও অনুসরণ করা হচ্ছে এবং তার ফোন ট্যাপ করা হচ্ছে।

মেইল সংবাদপত্র এসব দাবিকে সর্বৈব মিথ্যা বলে অভিহিত করে।

কে এই সাংবাদিক মার্টিন বশির?
মার্টিন বশির ১৯৮৭ থেকে ১৯৯২ সাল পর্যন্ত বিবিসির সংবাদদাতা হিসেবে কাজ করেন। এর পর তিনি যোগ দেন বিবিসির অনুসন্ধানী অনুষ্ঠান প্যানোরামায়।

এই প্যানোরামা অনুষ্ঠানের জন্যই ১৯৯৫ সালে তিনি প্রিন্সেস অব ওয়েলস ডায়ানার সাক্ষাৎকারটি নিয়েছিলেন – যাতে ডায়ানা নিজেই একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ার কথা স্বীকার করেন, এবং তার স্বামী প্রিন্স চার্লসের সাথে কামিলা পার্কার-বোলসের প্রেমের সম্পর্ক নিয়ে কথা বলেন। কামিলা পার্কার-বোলস এখন ডাচেস অব কর্নওয়াল।

এই সাক্ষাৎকারেই ডায়ানা সেই বিখ্যাত উক্তিটি করেছিলেন, ‘এ বিয়েতে আমরা লোক ছিলাম তিনজন।’ তখন ডায়ানা ও চার্লস আলাদা থাকেন, কিন্তু তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়নি।

সারা পৃথিবীতে ২ কোটি ৩০ লাখ লোক টিভিতে ওই সাক্ষাৎকারটি দেখেছিলেন।

এর পর ২০০৪ সালে মার্টিন বশির বিবিসি ছেড়ে আইটিভিতে যোগ দেন। এর পর কাজ করেন যুক্তরাষ্ট্রের এবিসি ও এমএসএনবিসিতে। ২০১৩ সালে সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারা প্যালিনকে ‘বিশ্বমানের নির্বোধ’ বলার পর দুঃখপ্রকাশ করে তিনি এমএসএনবিসি থেকে পদত্যাগ করেন।

এর পর ২০১৬ সালে আবার বিবিসি নিউজে যোগ দেন মার্টিন বশির এবং সেখানে ধর্মবিষয়ক সম্পাদক হিসেবে কাজ করছিলেন।

তার বয়স এখন ৫৭ এবং তিনি কোভিড-১৯ আক্রান্ত হবার পরবর্তী জটিলতায় গুরুতর অসুস্থ। তার হৃৎপিন্ডেও একটি অপারেশন হয়েছে। অসুস্থতার কারণে তিনি আর্ল স্পেন্সারের অভিযোগগুলোর ব্যাপারে কোনো মন্তব্য করতে পারেননি।

ডায়ানার একটি চিঠি
জানা যায়, মার্টিন বশিরের ওই ‘সাক্ষাৎকারটি যেভাবে নেয়া হয়েছে তাতে তিনি সন্তুষ্ট’ এমন কথা লিখে প্রিন্সেস ডায়ানা ১৯৯৫ সালের নভেম্বরে একটি নোট পাঠিয়েছিলেন।

তবে সেই হাতে-লেখা নোটটি হারিয়ে গিয়েছিল বলে এতদিন জানা ছিল।

কিন্তু গত সপ্তাহে বিবিসি জানায়, ডায়ানার নিজের হাতে লেখা সেই আসল নোটটি পাওয়া গিয়েছে।

বিবিসি আরো জানিয়েছে, এই নোটটি স্বাধীন তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করা হবে।

বিবিসি ইতোমধ্যেই ভুয়া ব্যাংক দলিলপত্রের জন্য দুঃখ প্রকাশ করেছে। তবে এটাও বলেছে, প্রিন্সেস ডায়ানা ওই নোটে বলেছেন, তিনি ভুয়া দলিলগুলো দেখেননি এবং সাক্ষাতকার দেবার ক্ষেত্রে সেগুলো কোনো ভূমিকা রাখেনি।

তবে বিবিসির রাজপরিবারবিষয়ক সংবাদদাতা জনি ডায়মন্ড বলছেন, প্রিন্সেস ডায়ানার সেই নোটটি কীভাবে পাওয়া গেল তা বিবিসি বলেনি, তবে এটি হয়তো বিবিসির আত্মপক্ষ সমর্থনে সহায়ক হতে পারে।

কিন্তু আর্ল স্পেন্সারের যেটি মূল অভিযোগ, তা হলো : মার্টিন বশির তার আস্থা অর্জন করে ডায়ানার সাক্ষাৎকার পাবার জন্য তাকে বহু মিথ্যা বলেছিলেন – যার মাত্র একটি অংশ হচ্ছে ব্যাংকের জাল দলিলগুলো। তবে সাংবাদিকতার এই গুরুতর অসদাচরণের অভিযোগের ব্যাপারে ডায়ানার নোটে কিছু বলা নেই – বলছেন জনি ডায়মন্ড।

জনি ডায়মন্ড আরো বলছেন, তাছাড়া ১৯৯৬ সালে এ ব্যাপারে বিবিসি কী জানতো – সে প্রশ্নের মীমাংসাও এতে হচ্ছে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জুন 15, 2026
Latest News
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

যুবক নিহত

রাশিয়ায় ‘ড্রোন হামলায়’ জামালপুরের যুবক নিহত

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa