জুমবাংলা ডেস্ক: ৩৪তম বিসিএস অল ক্যাডারস এসোসিয়েশনের পক্ষ থেকে নব নিযুক্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। মঙ্গলবার (০৩ অক্টোবর) সন্ধায় তাঁর কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

ডিএমপি কমিশনারকে ৩৪তম বিসিএস অল ক্যাডারস এসোসিয়েশন শুভেচ্ছা

Advertisement

৩৪তম ব্যাচের সভাপতি ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান এবং সাধারণ সম্পাদক ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) ইলিয়াছ হোসেনের নেতৃত্বে এ সময় ওই এসোসিয়েশনের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন।

পরে দলটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন ব্যক্তিবর্গের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। আসন্ন জাতীয় নির্বাচনসহ দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমকে আরও বেগবান ও গতিশীল করার লক্ষ্যে তাদের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানে স্বস্তি রাজধানীবাসীর

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google