Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করছে ভারত
আন্তর্জাতিক

নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করছে ভারত

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 1, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: কারেন্সির মোকাবিলা করতে নতুন উদ্যোগ নিয়েছে ভারত। শিগগিরই ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা আসতে চলেছে বলে ঘোষণা দিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। মঙ্গলবার দেশটির সংসদে ২০২২-২৩ অর্থ-বছরের বাজেট উপস্থাপনের সময় এই ঘোষণা দিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমস’র।

নিজস্ব ডিজিটাল মুদ্রা চালু করছে ভারত

Advertisement
সীতারামন তার মেয়াদের চতুর্থ বাজটে উপস্থাপন করতে গিয়ে বলেন, আগামী ২০২২-২৩ অর্থ-বছরে ভারতের নিজস্ব ডিজিটাল মুদ্রা আনবে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই)। ডিজিটাল এই মুদ্রার প্রচলনের ফলে দেশটির অর্থনীতি চাঙ্গা হবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি। পাশাপাশি ডিজিটাল সম্পদ বিক্রি অথবা অধিগ্রহণের আয়ের ওপর ৩০ শতাংশ কর আরোপের ঘোষণা দিয়েছেন সীতারমণ।

দেশটির কেন্দ্রীয় ব্যাংকের অধীনে ডিজিটাল মুদ্রার লেনেদেনের তথ্য ব্লকচেইন পদ্ধতিতে সংরক্ষিত থাকবে। ব্লকচেইন পদ্ধতিতে বিটকয়েনের মতো ভার্চুয়াল মুদ্রার লেনদেনের যাবতীয় তথ্য রাখা হয়। যা ইন্টারনেটে একটি নির্দিষ্ট ডেটাবেসের মধ্যে সংরক্ষিত থাকে। লেনদেনের সঙ্গে যুক্ত ব্যক্তি ছাড়া অন্য কেউ এই ব্লক চেইনের তথ্য জানতে পারেন না। মূলত এই পদ্ধতিকেই ব্যবহার করে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া ডিজিটাল মুদ্রা আনতে চলেছে।

ইতোমধ্যে দেশটির শীর্ষ এই ব্যাংক ডিজিটাল মুদ্রা বাজারে আনার প্রক্রিয়া শুরু করে দিয়েছে। নগদ টাকার সমমানের হবে এই ডিজিটাল মুদ্রা। এর আগে, গত বছরের জুলাইয়ে ভারতের কেন্দ্রীয় ব্যাংক জানায়, তারা নিজস্ব ডিজিটাল মুদ্রা আনার কাজ শুরু করেছে।

সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি (সিবিডিসি) নামের ডিজিটাল এই মুদ্রার ব্যাপারে আরবিআইয়ের ডেপুটি গভর্নর টি রবি শঙ্কর বলেন, এটি নগদ মুদ্রার মূল্যমানের মতো একই হবে। নগদ মুদ্রার সাথে ডিজিটাল মুদ্রার লেনদেনও করা যাবে।

তবে গত এক দশকে বেসরকারিভাবে যেসব ভার্চুয়াল মুদ্রা বাজারে এসেছে তার সঙ্গে ভারতীয় ডিজিটাল মুদ্রা সিবিডিসির তুলনা করা যাবে না। বেসরকারি ভার্চুয়াল মুদ্রাগুলো অর্থের ঐতিহাসিক ধারণার সঙ্গে দ্বন্দ্ব তৈরি করেছে বলে মন্তব্য করেছেন রবি শঙ্কর।

অনলাইনে বহুল ব্যবহৃত ক্রিপ্টোকারেন্সি নিয়ন্ত্রণে ভারতের সংসদের শীতকালীন অধিবেশনে একটি বিল আনার পরিকল্পনা থাকলেও বাস্তবে তা ঘটেনি। ক্রিপ্টোকারেন্সি অ্যান্ড রেগুলেশন অব অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল-২০২১ নামের ওই বিলে প্রাথমিকভাবে ক্রিপ্টোকারেন্সির বেসরকারি অপারেটরদের নিষিদ্ধ এবং সিবিডিসি চালু করতে আরবিআইকে ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa