Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : চীনের চংকিং মিউনিসিপালিটি এলাকায় ২৪ বছরের এক তরুণী আচমকা পাথরে ধাক্কা লেগে নদীর গভীর পানিতে পড়লে তৎক্ষণাৎ পানিতে নেমে তাকে বাঁচিয়েছেন ৬১ বছর বয়সী ব্রিটিশ কনস্যুলার জেনারেল স্টিফেন এলিসন। ওই সময় তিনি নদীর পাশ দিয়ে হেঁটে পাশের এক গ্রামে যাচ্ছিলেন। এ খবর জানিয়েছে বিবিসি।

ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, তখন নদীর ঢেউ ছিল বেশি। এর পরও জীবনের ঝুঁকি নিয়ে ওই প্রবীণ কূটনীতিক তরুণীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন। এক সময় তাকে টেনে নদীর পাড়ে তুলতে সমর্থন হন। অবশ্য তরুণী তখন ছিলেন অচেতন। চীনের গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে স্টিফেনকে হিরো হিসেবে অভিহিত করা হচ্ছে।

তরুণীকে বাঁচানো চংকিংয়ের ব্রিটিশ কনস্যুল জেনারেল স্টিফেন এলিসন শনিবার বিবিসিকে বলেন, ‘সে অচেতন ছিল এবং নিঃশ্বাস নিতে পারছিল না। আর কিছুক্ষণ হলে হয়তো সবচেয়ে খারাপ কিছু কিছু ঘটে যেতে পারতো। কিন্তু আমরা যখন তাকে পানি থেকে তুলে পাড়ে নিয়ে ওঠালাম তখন সে নিঃশ্বাস নিতে শুরু করলো।’

তরুণীকে ডুবন্ত অবস্থায় দেখে ব্রিটিশ ওই কূটনৈতিক যখন পানিতে লাফ দেন তখন ওপর থেকে একজন তাকে একটি ভেসে থাকা যায় এমন একটি বস্তু ছুড়ে মারেন। এর মাধ্যমে তরুণীকে টেনে পাড়ে তোলার পর স্থানীয় গ্রামবাসীরা তাকে শুকনো আর গরম কাপড় দিয়ে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বলে জানাচ্ছে বিবিসি।

ওই তরুণী চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ উহান থেকে এসেছেন। তিনি চংকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এমন ঘটনা তাকে বেশ আন্দোলিত করেছে। ধীরে সুস্থ হতে শুরু করেছেন। তাকে প্রাণে বাঁচানোর জন্য চরম কৃতজ্ঞতা প্রকাশ করে চীনা তরুণী ব্রিটিশ ওই কূটনৈতিককে তার পরিবারের সঙ্গে রাতের খাবারের আমন্ত্রণ জানান।

স্টিফেন এলিসন যুক্তরাজ্যের নিউক্যাসেলের বাসিন্দা। তিনি চংকিংয়ে ব্রিটিশ কূটনৈতিক মিশনের প্রধান স্টিফেন মূলত চীনের সঙ্গে ব্রিটেনের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে প্রাথমিকভাবে সহায়তা করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.