Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডেঙ্গু নিয়ে কোনো অজুহাত সৃষ্টি করবেন না: নাসিম
জাতীয়

ডেঙ্গু নিয়ে কোনো অজুহাত সৃষ্টি করবেন না: নাসিম

By Sazzad Hossainজুলাই 27, 20192 Mins Read

ডেঙ্গু নিয়ে কোনো অজুহাত সৃষ্টি করবেন না: নাসিম

Advertisement

জুমবাংলা ডেস্ক: ডেঙ্গু নিয়ে কোনো অজুহাত সৃষ্টি না করে মশার উৎস ধ্বংস করতে ঢাকা সিটি করপোরেশনের দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম এমপি। তিনি বলেছেন, এ বছর ডেঙ্গুর প্রকোপ একটু বেশি। তাই দুই মেয়র ও স্বাস্থ্যমন্ত্রীকে বলব, এখন ডেঙ্গু নিয়ে সভা-সেমিনার করে লাভ নেই। এখন কাজ হবে ডেঙ্গুর উৎস ধ্বংস করা।

শনিবার রাজধানীর রমনায় ইঞ্জনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অগ্রণী ব্যাংক অফিসার্স সমিতির পরিচিতি সভায় মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। তিনি বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মানুষ অনেক কষ্ট পাচ্ছে। আমরা এখন সরকারে আছি। কোনো অজুহাত দেখিয়ে পাশ কাটিয়ে চললে আমাদের চলবে না। ডেঙ্গু সমস্যার সমাধান করতে হবে।

আওয়ামী লীগের এ জ্যৈষ্ঠ নেতা বলেন, সবাইকে সঙ্গে নিয়ে আলোচনা করে ডেঙ্গুর উৎসস্থল চিহ্নিত করতে হবে। এরপর সবাই মিলে মাঠে নেমে কাজ করতে হবে। তাহলেই এক সময়কার ম্যালেরিয়ার মতো ডেঙ্গুমুক্ত হবে বাংলাদেশ।

‘ডেঙ্গু ও বন্যা নিয়ে আওয়ামী লীগ বেকায়দায় পড়েছে’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, সরকার সক্রিয়ভাবেই ডেঙ্গু ও বন্যার চ্যালেঞ্জ মোকাবেলা করছে। আর আওয়ামী লীগ বেকায়দায় পড়ার দল নয়। আওয়ামী লীগের জন্মই হয়েছে বিজয় লাভ করার জন্য। তাই বিএনপি নেতাদের বলব, ডেঙ্গু ও বন্যা নিয়ে রাজনীতি করবেন না। শুধু বক্তৃতা না দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়ান। মানুষকে সহযোগিতা করুন।

অগ্রণী ব্যাংক অফিসার সমিতির সভাপতি মোহাম্মদ নাজমুল হুদার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, অগ্রণী ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান ড. জাহেদ বখত, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শামস-উল ইসলাম, পরিচালনা পরিষদ সদস্য কাশেম হুমায়ুন, অফিসার সমিতির সাধারণ সম্পাদক মোবারক হোসেন প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

জুন 20, 2026
Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

Padma

পদ্মা ব্যারাজ প্রকল্পে বদলে যাবে ২৪ জেলার দৃশ্যপট

আবহাওয়া অধিদপ্তর

ভারি বর্ষণ নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa