Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ড্রেজার মেশিনে ‘আগুন দিয়ে’ এসআই অবরুদ্ধ
বিভাগীয় সংবাদ রংপুর

ড্রেজার মেশিনে ‘আগুন দিয়ে’ এসআই অবরুদ্ধ

By Saiful IslamAugust 11, 20213 Mins Read

ড্রেজার মেশিনে ‘আগুন দিয়ে’ এসআই অবরুদ্ধ

Advertisement
জুমবাংলা ডেস্ক : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নে জমি থেকে বালু তোলার কাজে ব্যবহৃত শ্যালো ইঞ্জিন চালিত ড্রেজার মেশিনে আগুন দেওয়ার অভিযোগে কচাকাটা থানার উপপরিদর্শক (এসআই) শাহজালাল উদ্দিন গ্রামবাসী কর্তৃক অবরুদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয় কয়েকজন ব্যক্তির সহযোগিতায় মুক্ত হন ওই পুলিশ কর্মকর্তা। মঙ্গলবার (১০ আগস্ট) দুপুরে কেদার ইউনিয়নের টেপারকুটি মণ্ডলপাড়ায় এ ঘটনা ঘটে।

কেদার ইউনিয়নের চেয়ারম্যান মাহবুবুর রহমান এবং ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য নূর মোহাম্মদ এসব তথ্য জানিয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার বিকালে ঘটনাস্থল পরিদর্শনে যান নাগেশ্বরী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন রেজা ও কচাকাটা থানার ওসি মাহবুব আলম।

স্থানীয়রা জানান, নদীভাঙনে ভিটে হারানো স্থানীয় বাসিন্দা সালাম ব্যাপারীর নতুন করে বাড়ি করার জন্য আফসার নামে এক ড্রেজার ব্যবসায়ীর মেশিন দিয়ে ওই এলাকার মাহাবুর মণ্ডলের জমি থেকে বালু উত্তোলন করছিলেন। মঙ্গলবার দুপুরে কচাকাটা থানা পুলিশের এসআই শাহজালাল উদ্দিন ঘটনাস্থলে গিয়ে ড্রেজার মেশিন বন্ধ করে তা অপসারণের নির্দেশ দেন। এতে ঘটনাস্থলে থাকা ড্রেজার ব্যবসায়ীর প্রতিনিধি ও স্থানীয়দের সঙ্গে এসআই শাহজালাল উদ্দিনের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে এসআই শাহজালাল ড্রেজার মেশিনের পাশে থাকা ডিজেলের জেরিকেন থেকে সমস্ত ডিজেল মেশিনের ওপর ঢেলে দিয়ে তাতে আগুন ধরিয়ে দেন। ঘটনার আকস্মিকতায় স্থানীয়রা ছুটে গিয়ে আগুন নিভিয়ে ফেলেন এবং মেশিনে আগুন দেওয়ার অভিযোগে এসআই শাহজালাল উদ্দিনকে অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় বাসিন্দা বারু মণ্ডল বলেন, ‘মঙ্গলবার দুপুরে আমি কচাকাটা গিয়েছিলাম। আমার বাড়ির পাশে ড্রেজার মেশিনটি ছিল। হঠাৎ মেশিনে আগুন ধরা দেখে স্থানীয়রা ভেবেছিলেন আমার বাড়িতেই আগুন লেগেছে। আমার স্ত্রী ফোনে আমাকে আগুনের ঘটনা জানালে আমি দ্রুত বাড়ি ফিরে এসে দেখি বাড়ির পাশের মসজিদের সামনে এসআই শাহজালাল উদ্দিনকে ঘিরে স্থানীয়রা জটলা করে আছে। তখন আমি তাকে নিয়ে গিয়ে এগিয়ে দিয়ে আসি। পরে কিছুদূর যাওয়ার পর থানার অন্য পুলিশদের আসতে দেখে তাকে (এসআই শাহজালালকে) তাদের কাছে রেখে আসি।’

স্ত্রী লতা বেগমের বরাত দিয়ে বারু মণ্ডল বলেন, ‘আমার স্ত্রীসহ গ্রামের অনেকে ড্রেজার মেশিনে আগুন জ্বলতে দেখেছে।’

কেদার ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য নূর মোহাম্মদ জানান, ‘আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি ওই পুলিশ সদস্য চলে গেছেন। পরে বিকালে সার্কেল এএসপি ও কচাকাটা থানার ওসিসহ পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে এসে তদন্ত করেন। স্থানীয়রা তাদের জানিয়েছেন, এসআই শাহজালাল উদ্দিন ড্রেজার মেশিনে ডিজেল ঢেলে দিয়ে তাতে আগুন লাগিয়ে দেন।’

চেয়ারম্যান মাহবুবুর রহমান স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ‘ড্রেজার মেশিন সরানো নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে পুলিশ সদস্য মেশিনে আগুন লাগিয়ে দিয়েছেন বলে ফোনে আমাকে জানান স্থানীয়রা। এ ঘটনায় ওই পুলিশ সদস্যকে কিছুক্ষণ অবরুদ্ধ রাখলেও পরে তাকে যেতে দেওয়া হয়।’

অভিযুক্ত এসআই শাহজালাল উদ্দিন বলেন, ‘দুই গ্রামবাসীর অভিযোগে অবৈধ ড্রেজার বন্ধ করতে যাই। সেখানে আগুন দেওয়ার কোনও ঘটনা ঘটেনি। তবে গ্রামবাসী আমাকে আট-দশ মিনিট একরকম অবরুদ্ধ করে রাখলেও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’

ঘটনা তদন্তে ঘটনাস্থলে থাকা কচাকাটা থানার ওসি বলেন, ‘ড্রেজার মেশিনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা বলছেন। তবে কে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। কেউ বলছেন (এসআই শাহজালালকে) ডিজেল ঢেলে দিতে দেখেছেন, আগুন দিতে দেখেননি, কেউ বলছেন আগুন দিতে দেখেছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।’

নাগেশ্বরী সার্কেলের দায়িত্বে থাকা সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমন রেজা বলেন, ‘ড্রেজার অপসারণ নিয়ে ড্রেজার মালিকের সঙ্গে পুলিশ সদস্যের বাগবিতণ্ডার কথা শুনেছি। মেশিনে আগুন দেওয়ার বিষয়ে স্থানীয়রা অভিযোগ দিলে আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবো।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

July 5, 2026
Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

July 4, 2026
JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

July 4, 2026

Latest News

Manikganj

অন্ধের জমি রক্ষায় এসপির দ্বারস্থ পরিবার, এএসআইয়ের হুমকি!

Nganj

আসামি ধরতে গেলে ৩ পুলিশসহ চারজনকে কুপিয়ে জখম

JoypurHat

২ কোটি ২৮ লাখ টাকার স্বর্ণের বারসহ কারবারি আটক

ভাইসহ গ্রেপ্তার ৩

রাজধানীতে জব্দ ৬৬ কেজি সিসা, যমজ ভাইসহ গ্রেপ্তার ৩

প্রবাসীর স্ত্রী

৩ সন্তানকে ফেলে মসজিদের ইমামের সঙ্গে পালালেন প্রবাসীর স্ত্রী

Current

চার দিন অন্ধকারে ২২ হাজার গ্রাহক

chandpur-arrest

মায়ের একাধিক বিয়েতে ‘স্নেহবঞ্চিত হওয়ায়’ তাকে খুন করে ছেলে : পুলিশ

Barisal

বরিশালে গ্রেপ্তার আওয়ামী লীগ কর্মীকে ছিনিয়ে নিল জনতা

Hospital

প্রথমবারের মতো সরকারি হাসপাতালে গর্ভের শিশুর শরীরে রক্ত সঞ্চালন

Ashulia

​ব্রাজিল-আর্জেন্টিনা দ্বন্দ্বে ঝরল প্রাণ: কিশোরকে হত্যার পর বালুচাপা দেওয়ার চেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa