Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঢাকা টেস্টে ইনিংস হারের লজ্জায় ডুবল বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

ঢাকা টেস্টে ইনিংস হারের লজ্জায় ডুবল বাংলাদেশ

By Sibbir OsmanDecember 8, 20213 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক: তিন দিন বৃষ্টির পরও ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে ইনিংস ও ৮ রানের ব্যবধানে হারল বাংলাদেশ। শেষ দিনে ব্যাট করতে নেমে ১৩ উইকেট হারিয়ে ইনিংস হারের লজ্জায় ডুবল বাংলাদেশ।

ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হবার পর দুই ম্যাচের টেস্ট সিরিজেও হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ।

শেষ দিনে ম্যাচ বাঁচানোর আশা জাগিয়েও হতাশ করেছে ব্যাটাররা। ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল হকেরও সহজ স্বীকারোক্তি, “প্রথম ইনিংসের চেয়ে ভালো করার সুযোগ ছিল আমাদের। সাকিব, লিটন ও মুশফিক ভালো খেললেও শেষ পর্যন্ত আমরা হেরেছি। শুরুতে যদি দ্রুত দুই-তিন উইকেট হারিয়ে ফেলেন তাহলে ফেরাটা কঠিন হয়ে যায়। আমাদেরও তাই হয়েছে।”

ঢাকা টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল ৫৭ ওভার। দ্বিতীয় দিনে ৬ ওভার ২ বল আর তৃতীয় দিনে মাঠেই গড়ায়নি বল। চতুর্থ দিনে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩০০ রান তোলে সফরকারীরা।

দলের পক্ষে বাবর আজম করেন সর্বোচ্চ ৭৬ রান। এছাড়া আজহার আলী ৫৬, মোহাম্মদ রিজওয়ান ৫৩ ও ফাওয়াদ আলম করেন পঞ্চাশ রান।

চতুর্থ দিনে এক সেশন বাকি থাকতেই ইনিংস ছাড়ে পাকিস্তান। শেষ সেশনে ব্যাট করতে নেমে ৭৬ রান তুলতেই ৭ উইকেট হারিয়ে দিন শেষ করে বাংলাদেশ।

পঞ্চম দিনে ব্যাট করতে নেমে প্রথম সেশনে আর ১১ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। ৮৭ রানে সব উইকেট হারিয়ে ফলো-অনে পড়ে আবারও ব্যাট করতে নামে বাংলাদেশ।

দ্বিতীয় ইনিংসে ম্যাচ বাঁচানোর লড়াইয়ে নেমে আবারও সেই একই শুরু। প্রথম ইনিংসের ভরাডুবি দ্বিতীয় ইনিংসেও। পঞ্চাশ রানের আগেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে টাইগাররা।

ওপেনার সাদমান ইসলাম ২, মাহমুদুল হাসান ৬, নাজমুল হোসেন ৬, মুমিনুল হক ৭ রানে ফেরার পর মুশফিকুর রহিম ও লিটন দাস মিলে কাটিয়ে দেন মধ্যাহ্ন বিরতি।

দুজনের ব্যাট আশা দেখাচ্ছিল দলকে। কিন্তু সাজিদ খানের লাফিয়ে ওঠা বল খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন শর্ট লেগে দাঁড়িয়ে থাকা ফাওয়াদ আলমের হাতে।

দুজনের জুটি ভাঙে ৭৩ রান যোগ করে লিটনের ৪৫ রানে বিদায়ের মধ্য দিয়ে। খানিক বাদে মুশফিকও ফেরেন রান আউট হয়ে। তার আগে সাকিব আল হাসানের সঙ্গে জুটি গড়েন ৪৯ রানের। মুশফিক করেন ৪৮ রান।

লিটন-মুশফিক বিদায় নিলেও মেহেদী হাসান মিরাজকে নিয়ে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখাচ্ছিলেন সাকিব। একপাশ আগলে রেখে একাই সামলাচ্ছিলেন। দুজনে মিলে ৫১ রানের জুটি বেঁধে দলকে যখন এগিয়ে নিচ্ছিলেন তখনই বাধা হয়ে দাঁড়ান বাবর আজম।

আন্তর্জাতিক টেস্টে দ্বিতীয় ওভার করতে এসেই তুলে নেন মিরাজের উইকেট। ১৪ রানের মাথায় মিরাজকে এলবিডব্লুর ফাঁদে ফেলে উল্লাসে ফেটে পড়ে সফরকারীরা।

এখানেই শেষ হয়ে যায় বাংলাদেশের আশা। তবে তার আগেই অর্ধশতক পূর্ণ করে টেস্ট ক্রিকেটে সাকিব পূর্ণ করেন চার হাজার রান। এছাড়াও চার হাজার রানের সঙ্গে ২০০ উইকেট নেয়া দ্রুততম ক্রিকেটারও এখন সাকিব। এই রেকর্ড অর্জন করতে সাকিব খেলেছেন ৫৯ টেস্ট।

শেষ পর্যন্ত সাকিবও পারেননি ম্যাচটা বাঁচাতে। ১৩০ রানে ৬৩ রানের ইনিংস খেলে বোল্ড হয়েছেন সাজিদ খানের বলে। শেষে তাইজুল ইসলাম, এবাদতরা ব্যর্থ হয়েছেন উইকেটে টিকে থেকে দিন শেষ করতে।

এই ম্যাচে মোট ১২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন সাজিদ খান। দুই টেস্টে মোট ২৬৩ রান করে আবিদ আলী হয়েছেন সিরিজ সেরা।

স্কোর: ৮৩ ওভারে বাংলাদেশ ২০৫
প্রথম ইনিংস: পাকিস্তান ৩০০/৪ (ডিক্লেয়ার), বাংলাদেশ ৮৭

পাকিস্তানের কাছে বিশাল ব্যবধানেই হারল বাংলাদেশ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
cricket খেলা ঢাকা টেস্ট
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

February 4, 2026
সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

February 4, 2026
নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

February 4, 2026
Latest News
জামায়াতে ইসলামী

সন্ধ্যায় নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে জামায়াত

সার আমদানির সিদ্ধান্ত

১৩৭১ কোটি টাকা ব্যয়ে ২ লাখ ১০ হাজার টন সার কিনছে সরকার

নির্বাচনী সফরের অংশ

দুই দশক পর বরিশাল যাচ্ছেন তারেক রহমান, বরণে প্রস্তুত উপকূলবাসী

গুলিবিদ্ধ হয়ে নিহত

লিবিয়ায় মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল-ইসলাম নিহত

ভূমিকম্পে কেঁপে উঠেছে

১৭ মিনিটেই দুইবার কম্পন, কেন বারবার কাঁপছে দেশ

বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আজ যেসব এলাকায় ১০ ঘন্টা বিদ্যুৎ থাকবে না

যোগ দিচ্ছেন

নতুন ক্লাবে যোগ দিচ্ছেন মেসি!

নেইমার- ইয়ামালের গোপন চুক্তি

নেইমার ইয়ামালের গোপন চুক্তি!

আইসিসি সুখবর পেল বাংলাদেশ

আইসিসি থেকে এবার যে সুখবর পেল বাংলাদেশ

তারেক রহমান

প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে তারেক রহমান : দ্য ইকোনমিস্ট

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.