Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি
জাতীয় রাজনীতি শিক্ষা

ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

By Sibbir OsmanNovember 30, 20212 Mins Read

জুমবাংলা ডেস্ক: ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি ইব্রাহিম হোসেনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

এতে বলা হয়, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, মো. ইব্রাহিম হোসেনকে (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর) তার নিজ পদ থেকে অব্যাহতি দেওয়া হল। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সজীব আহমেদ (সহ-সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তর) এ শাখার ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন।

সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশনাতেই ইব্রাহিম হোসেনকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ সকালে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ এবং এর সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর এক যৌথসভা শেষে দায়িত্বশীল নেতাদের এ নির্দেশনার কথা জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে বিষয়টি অবহিত করে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।

এদিকে সূত্র জানিয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে জলবায়ু সম্মেলনে গিয়েছিলেন ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন। ১৪ নভেম্বর তাকে স্বাগত জানাতে বিমানবন্দর এলাকায় অবস্থান নেয় তার সমর্থকরা। এতে বিমানবন্দর সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। যানজটের কারণে এসএসসি পরীক্ষার্থীদের হলে পৌঁছাতে বেশ বেগ পোহাতে হয়।
ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সভাপতিকে অব্যাহতি

Advertisement

ছাত্রলীগের একজন কেন্দ্রীয় সহসভাপতি নাম প্রকাশ না করার শর্তে একই কথা বলেন। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশে ফেরার দিন ইব্রাহিমের সমর্থকরা ঢাকার যানজটপূর্ণ রাস্তায় গণ জমায়েত মতো করে। এদিন এসএসসি পরীক্ষা ছিল। যানজটের কারণে অনেক পরীক্ষার্থী যথাসময়ে উপস্থিত হতে পারেনি। এটা নিয়ে গণমাধ্যমে সংবাদ হয়। তার জেরে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন দেওয়া হলে তারা রিসিভ করেননি।

এদিকে এই ছাত্রলীগ নেতাকে বহিষ্কার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতারা বলছেন, কর্মীদের অতিরিক্ত তেলবাজির কারণেই এমনটি হয়েছে।

মুজাহিদুল ইসলাম সোহাগ নামে ছাত্রলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ফেসবুকে লিখেছেন, নেতার সবচেয়ে বড় ক্ষতিটা করে নেতার চামচাগুলা। এজন্য নেতাকে অনেক ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। মনে রাখতে হবে, যে রাজনীতি করার লোক, সে কখনও চমচাগিরি করতে পছন্দ করবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

August 3, 2026
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026

Latest News

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ, বছরে মিলবে প্রায় ১ কোটি টাকা

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

SSC

এসএসসির ফল প্রকাশ নিয়ে নতুন সিদ্ধান্ত

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

গোলাম পরওয়ার

চাকরিতে মেধার দরকার নেই, বিএনপির পদ থাকলেই যোগ্যতা: গোলাম পরওয়ার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

সাতক্ষীরা-৪ আসনের এমপি

সাতক্ষীরা-৪ আসনের এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa