Advertisement
জুমবাংলা ডেস্ক : ঘন কুয়াশার কারণে বাড়ছে দুর্ঘটনা ও প্রাণহানি। আজও ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় এক জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) ভোরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, ঘন কুয়াশায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার ধলেশ্বরী-২ সেতুর রেলিংয়ে ধাক্কা দেয়। এ সময় পেছনে থাকা কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারানো কারটিকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারের এক নারী নিহত এবং চালকসহ আরও ৫ জন আহত হন। পরে ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ দুর্ঘটনা কবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ ফায়ার স্টেশনের উপসহকারী পরিচালক মো. সফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, মাওয়া থেকে ঢাকা যাওয়ার পথে এক্সপ্রেসওয়েটির ঢাকাগামী লেনে বেপরোয়া গতি ও ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা ঘটে।

এর আগে, রোববার (২২ ডিসেম্বর) মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চারটি দুর্ঘটনা ঘটে মাত্র আধা ঘণ্টার ব্যবধানে। একজন প্রাণ হারানোর পাশাপাশি আহত হন অন্তত ১৫ জন।

সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা চায় ভোট দিতে: মির্জা ফখরুল

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.