
এতে ঘটনাস্থলেই হেনা বেগম (৬০) এক নারী যাত্রী ও বাস চালক বাদশা(৪৮) নিহত হয়। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত যাত্রী হেনা বেগম লৌহজং উপজেলার কুমারভোগ এলাকার দলিল উদ্দিনের স্ত্রী, আর বাস চালক বাদশার বাড়ি ঢাকার কেরাণীগঞ্জ এলাকার চুনকুটিয়া এলাকায়।
স্থানীয় ও মাওয়া ট্রাফিক পুলিশের ইনচার্জ হিলাল উদ্দিন জানান, বিকালে শিমুলিয়াঘাট থেকে বসুমতি বাসটি ঢাকার অভিমুখে যাচ্ছিলো। পথে বাসটি চন্দের বাড়ি এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা শিমুলিয়া ঘাটগামী প্রচেষ্টা বাসের সাথে মুখমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হেনা নামের নারী যাত্রী মারা যায়। স্থানীয় ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে হয়। হাসপাতালে নেওয়ার পথে বাসচালক বাদশা মারা যায়। এদিকে দুর্ঘটনার পর মহাসড়কে আঁধাঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



