আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (রামপুরা, বাড্ডা, ভাটারা ও হাতিরঝিলের আংশিক এলাকা) আসনের তিনটি কেন্দ্রের বেসরকারি ফলাফল পাওয়া গেছে। এতে ২ হাজার ৩৪১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এম এ কাইয়ুম পেয়েছেন ১ হাজার ৫২০ ভোট। ফলে নাহিদ ইসলাম ৮২১ ভোটে এগিয়ে আছেন।
ঢাকা-১১ আসনে মোট ভোটার সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক পুরুষ ও নারী ভোটার রয়েছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বড় কোনো সংঘাত-সংঘর্ষ ছাড়াই একটানা বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। সংসদ নির্বাচনের পাশাপাশি এবার গণভোটও অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশনের তথ্যমতে, বেলা ২টা পর্যন্ত সারাদেশে ৪৩ হাজারের মধ্যে প্রায় ৩৬ হাজার কেন্দ্রে প্রায় ৪৮ শতাংশ ভোট পড়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


