জুমবাংলা ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড হেলথ পলিসি এর যৌথ আয়োজনে ‘রিজিওনাল সিম্পোজিয়াম অ্যান্ড স্ট্র্যাটেজিক সামিট ২০২৩ অন পপুলেশন হেলথ ইনফরম্যাটিকস’ শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (১ মার্চ ২০২৩) ঢাকায় এই কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।অধ্যাপক সাবিনা ফয়েজ রশিদ এবং সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড হেলথ পলিসির ডিন আয়মান এল-মোহানদেসের স্বাগত বক্তব্যের মাধ্যমে এই সম্মেলন শুরু হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য সেবা বিভাগের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) স্বাস্থ্য তথ্য ইউনিট প্রধান শাহ আলী আকবর আশরাফী উদ্বোধনী পর্বে বক্তব্য দেন।

স্বাস্থ্য সেবা বিভাগের সাবেক মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ বাংলাদেশে হেলথ ইনফরমেশন সিস্টেম বাস্তবায়নের ক্ষেত্রে তাঁর অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। স্কুল অব পাবলিক হেলথ, মেমফিস বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক আশিস জোশি এই অঞ্চলে পপুলেশন হেলথ ইনফরম্যাটিকসের বর্তমান অবস্থা তুলে ধরেন।

এই সম্মেলনে দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় জনস্বাস্থ্য বিষয়ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র পপুলেশন হেলথ ইনফরম্যাটিকস বিষয়ক একটি আঞ্চলিক হাবের উদ্বোধন করা হয়। এ বিষয়ে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ এর সহযোগী অধ্যাপক ও সেন্টার অব এক্সিলেন্স ফর আরবান ইকুইটি অ্যান্ড হেলথের সহপরিচালক মোহাম্মদ তানভীর হাসান এবং ওয়েইল কর্নেল মেডিসিনের বায়োমেডিক্যাল ইনফরম্যাটিকস বিষয়ক সহকারী অধ্যাপক ও অ্যাকাডেমিক প্রোগ্রাম পরিচালক হোজে এফ ফ্লোরেজ-আরাঙ্গো ‘রিজিওনাল কনসোর্টিয়াম অব পাবলিক হেলথ ইনফরমেটিকস’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের প্রথম বছরের অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেন।

এই সম্মেলনে ভারত, নেপাল, মায়ানমার, সিংগাপুর ও ইন্দোনেশিয়া থেকে জনস্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ ও শিক্ষাবিদগণ যোগ দেন। পপুলেশন হেলথ ইনফরম্যাটিকস বিষয়ে দক্ষিণ এশিয়ার বর্তমান চিত্র ও সম্ভাবনার বিভিন্ন দিকে নিয়ে আগত অতিথিরা আলোচনা করেন।

ব্র্যাক জেমস পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও সিটি ইউনিভার্সিটি অব নিউ ইয়র্ক গ্র্যাজুয়েট স্কুল অব পাবলিক হেলথ অ্যান্ড হেলথ পলিসি পরিচালিত পপুলেশন হেলথ ইনফরম্যাটিকস এক্সিকিউটিভ সার্টিফিকেট কোর্সের শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন।

স্বাস্থ্য সেবা বিভাগের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমের (এমআইএস) পরিচালক ডক্টর মোহাম্মদ শাহাদাত হোসেন এই পর্যায়ে বক্তব্য রাখেন এবং কৃতী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সম্মেলনটি শেষ হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google