Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা : কী বলছেন বিশ্ব নেতারা
আন্তর্জাতিক

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা : কী বলছেন বিশ্ব নেতারা

By Shamim RezaJanuary 29, 20203 Mins Read

ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা : কী বলছেন বিশ্ব নেতারা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে চলমান বিবাদ নিরসনে আলোচিত এবং বিতর্কিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ বা ‘শতাব্দীর সেরা চুক্তি’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল মঙ্গলবার এ পরিকল্পনা প্রকাশের পর ইসরায়েল তা সমর্থন করলেও প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনসহ বেশ কয়েকটি দেশ।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, ‘ইসরায়েল স্বার্থ রক্ষার্থে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশিত পরিকল্পনার প্রতি হাজারবার না।’ ফিলিস্তিনের এই নেতা আরও জানান, ইসরায়েলের দখলদারিত্ব থেকে মুক্ত হতে এবং জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী করে রাষ্ট্র ঘোষণা করতে ফিলিস্তিনিরা প্রতিশ্রুতিবদ্ধ ।

এছাড়াও ট্রাম্পের শান্তি পরিকল্পনা প্রকাশের পর গাজায় ‘ফাতাহ’, ‘হামাস’ এবং ‘পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন’ একযোগে বিক্ষোভ করেছে।

শান্তি চুক্তি নিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘আমার প্রস্তাবনায় দুই পক্ষই লাভবান হবে।’ কিন্তু ট্রাম্প প্রস্তাবিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’কে ‘ডিল অব শেইম’, ‘একপাক্ষিক’ এবং আক্রমণাত্মক বলে অভিহিত করেছেন আরব বিশ্বসহ অনেক দেশের নেতারা। আবার এই চুক্তির প্রশংসাও করেছে অনেকে।

এই শান্তি চুক্তি প্রকাশের পর বিশ্বনেতাদের প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম ‘আল-জাজিরা’ এবং মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ‘মিডল ইস্ট আই’। ‘ডিল অব দ্য সেঞ্চুরি’ সম্পর্কে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া নিয়ে আমাদের এই প্রতিবেদন।

ইরান
ট্রাম্প প্রস্তাবিত ‘শান্তি চুক্তি’কে ‘প্রতারণা, চাপিয়ে দেওয়া এবং নিষেধাজ্ঞার পরিকল্পনা’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ফিলিস্তিনিদের উপর আমেরিকার চাপিয়ে দেওয়া লজ্জাজনক শান্তি পরিকল্পনাটি এই শতাব্দীর সেরা দেশদ্রোহী এবং ব্যর্থতায় পর্যবসিত পরিকল্পনা।’

ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানির উপদেষ্টা হেসেমেদ্দিন আশেনা টুইটারে বলেন, ‘এটি জিউনিস্ট সরকার (ইসরায়েল) এবং আমেরিকার মধ্যে একটি চুক্তি। ফিলিস্তিনিদের সঙ্গে আলাপচারিতা এই এজেন্ডায় নেই। এটি কোনো শান্তি পরিকল্পনা নয় বরং চাপিয়ে দেওয়া এবং নিষেধাজ্ঞার পরিকল্পনা।’

তুরস্ক
ট্রাম্প প্রস্তাবিত ‘ডিল অব দ্য সেঞ্চুরি’র প্রতি নিন্দাজ্ঞাপন করে এটিকে ‘মৃতপ্রসব’ এবং ফিলিস্তিনের ভূমি চুরি করার পরিকল্পনা বলে উল্লেখ করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘জেরুজালেম আমাদের রেড লাইন। আমরা ইসরায়েলের দখল ও নিপীড়নকে বৈধতা দেওয়ার পদক্ষেপগুলোকে অনুমতি দেব না। এটি দুই দেশের মধ্যকার সমাধানের পথকে বন্ধ করেছে এবং এর লক্ষ্য হচ্ছে ফিলিস্তিনের ভূখণ্ড ছিনিয়ে নেওয়া।’

এছাড়াও তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির কার্যনির্বাহী প্রধান নুমান কুর্তুলমুস বলেন, ‘না! ট্রাম্প। জেরুজালেম ফিলিস্তিনের রাজধানী এবং মুসলিম বিশ্বের হৃদয়।’

সৌদি আরব
সৌদি স্টেট এজেন্সির তথ্য মতে, সৌদি বাদশাহ সালমান ফিলিস্তিনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাসের সঙ্গে এক ফোনলাপে ফিলিস্তিন ইস্যু এবং ফিলিস্তিনের অধিকারের নিশ্চিত করতে সৌদি আরবের সমর্থন জানিয়েছে।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে , ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে এই বিস্তৃত শান্তি পরিকল্পনা প্রদানের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প প্রশাসনের প্রচেষ্টাকে গুরুত্ব দেবে সৌদি আরব। এর ফলে এই পরিকল্পনা সংক্রান্ত কোনো মতবিরোধ থাকলে তা প্রকাশ্যে আসবে।

যুক্তরাজ্য
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের মুখপাত্র বলেছেন, এই পরিকল্পনা একটি ইতিবাচক পদক্ষেপ হতে পারে। তিনি বলেন, ‘নেতারা (জনসন এবং ট্রাম্প) ইসরায়েলি এবং ফিলিস্তিনিদের মধ্যে শান্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। এটি ইতিবাচক পদক্ষেপ।’

লেবাননের হিজবুল্লাহ
আল-মানার সম্প্রচার মাধ্যমে প্রকাশিত তথ্য মতে, ট্রাম্পের ‘ডিল অব দ্য সেঞ্চুরি’কে ‘ডিল অব শেইম’ এবং ‘জটিল এবং প্রতারণামূলক’ বলে উল্লেখ করেছে হিজবুল্লাহ। এছাড়াও এই পদক্ষেপকে মারাত্মক বিপদজনক এবং এর ফল ভয়াবহ হবে বলে হিজবুল্লাহর বিবৃতিতে জানানো হয়েছে।

ইয়েমেনের হুথি
ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথির নেতা মোহাম্মদ আলী আল-হুথি জানান, ট্রাম্পের এই পরিকল্পনা ছিল ফিলিস্তিনের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মম আগ্রাসন। তিনি আরও বলেন, ‘এই পরিকল্পনা ইহুদিদের দখলকে বৈধতা দেওয়ার জন্য সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত দ্বারা অর্থায়িত একটি চুক্তি।’

সংযুক্ত আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠায় এই পরিকল্পনাটি একটি গুরুত্বপূর্ণ সূচনা। মার্কিন যুক্তরাষ্ট্রে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাস থেকে বলা হয়েছে, ফিলিস্তিন-ইসরায়েল শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের অব্যাহত প্রচেষ্টাকে প্রশংসা করছে আমিরাত।

মিশর :
মিশর এই পরিকল্পনার প্রতি সম্পূর্ণ সমর্থন জানিয়ে ফিলিস্তিনকে ‘সাবধানতার সাথে চুক্তির বিষয়গুলো অধ্যয়ন’ করার আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই পরিকল্পনা এমন একটি সমাধান দিয়েছে যা ফিলিস্তিনিদের সমস্ত ‘বৈধ অধিকার’ পুনরুদ্ধার করে একটি অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের পথ প্রশস্থ করবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa