Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় পজিটিভ বাংলাদেশ তাড়াশের ঐতিহ্যবাহী দইমেলা হারাচ্ছে জৌলুশ
পজিটিভ বাংলাদেশ

তাড়াশের ঐতিহ্যবাহী দইমেলা হারাচ্ছে জৌলুশ

By rskaligonjnewsJanuary 26, 20233 Mins Read

জুমবাংলা ডেস্ক: সরস্বতী পূজা উপলক্ষে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় আড়াইশত বছরের ঐতিহ্যবাহী দইমেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে মেলায় নেই আগের সেই জৌলুশ। ক্রেতা কমে যাওয়ার সঙ্গে কমেছে দোকান ও বিক্রেতা।

দই

Advertisement

মেলাটি মূলত শ্রী পঞ্চমী মেলা হলেও এলাকাবাসীর মুখে মুখে দইমেলা নামে পরিচিত। সনাতন ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইয়ের মেলাটি আড়াইশত বছরের পুরনো।

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকে তাড়াশ বাজার ও সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে দইমেলা বসেছে।

স্থানীয়রা জানান, মেলা উপলক্ষে বুধবার (২৫ জানুয়ারি) বিকেল থেকে সিরাজগঞ্জ ও বগুড়ার নামিদামি ঘোষরা দই নিয়ে এসেছে। দিনব্যাপী মেলায় দই ছাড়াও খাবার ঝুরি মুড়ি, মুড়কি, চিড়া, মোয়া, বাতাসা, কদমা, খেঁজুরের গুড়ের দোকান বসেছে।

চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের তাড়াশের তৎকালীন জমিদার পরম বৈঞ্চব বনোয়ারী লাল রায় বাহাদুর প্রথম দইমেলার প্রচলন করেন। এলাকায় জনশ্রুতি আছে, জমিদার রায় বাহাদুর নিজেও দই ও মিষ্টান্ন পছন্দ করতেন। জমিদার বাড়িতে আসা অতিথিদের আপ্যায়নে এ অঞ্চলে ঘোষদের তৈরি দই পরিবেশন করা হতো। জমিদার বাড়ির সামনে রশিক রায় মন্দিরের মাঠে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী দইমেলার প্রচলন শুরু হয়। সেই ধারাবাহিকতায় প্রতি বছর মাঘ মাসে সরস্বতী পূজার দিন শ্রী পঞ্চমী তিথিতে তাড়াশ বাজারের পাশাপাশি সিরাজগঞ্জ শহরে দইমেলা বসে।

মেলায় দই নিয়ে আসা জেলার এনায়েতপুরের রনি মিষ্টান্ন ভান্ডারের রঞ্জিত ঘোষ বলেন, ‘১৫ মণ দই নিয়ে এসেছি। দইয়ের চাহিদা থাকায় দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। তবে দুধের দাম, জ্বালানি খরচ, শ্রমিক খরচ, দই পাত্রের দাম বাড়ার কারণে দইয়ের দামও বেড়েছে।

রায়গঞ্জের চান্দাইকোনা থেকে আসা দই বিক্রেতা দিলীপ জানান, বাপ-দাদার আমল থেকে তিনি দই নিয়ে মেলায় আসেন। প্রতি বছর ১০ থেকে ১২ মণ দই বিক্রি করেন তিনি।

সন্তান নিয়ে মেলায় দই কিনতে এসেছেন পঞ্চশোর্ধ্ব লাল কুমার। তিনি বলেন, ‘আমার জন্মের পর থেকে দইমেলা দেখে এসেছি।’ দই কিনতে আসা অমিত্র সাহা বলেন, ‘প্রতি বছর সকালে এই মেলা থেকে দই কিনি। সরস্বতী পূজা উপলক্ষে বাড়িতে অনেক অতিথি এসেছে। তাদের আপ্যায়নের জন্য দই কিনছি।’

আরেক ক্রেতা বলেন, ‘মেলা উপলক্ষে বোন, বোনের স্বামীসহ অনেক আত্মীয়-স্বজন এসেছে। এখানকার দই সুস্বাদু। প্রতি বছর ১০ থেকে ১২ কেজি দই কিনে থাকি। তবে এবার দাম বেশি। তারপরও ৫ কেজি দই কিনেছি।’

তাড়াশ উপজেলা সনাতন সংস্থার সাধারণ সম্পাদক সনাতন কুমার দাস বলেন, ‘ঐতিহ্য মেনে এখনো তাড়াশে দই মেলা অনুষ্ঠিত হচ্ছে। তবে আগের মতো সেই জৌলুশ নেই। অল্প কিছু দোকান বসেছে। তবে মেলা সুষ্ঠু পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু বলেন, সিরাজগঞ্জ ও তাড়াশ উপজেলার এই মেলা প্রায় আড়াইশত বছরের পুরনো। আগে মেলায় ভিড় এত বেশি থাকতো, ঢোকা যেত না। কিন্তু এবার তাড়াশ ও শহরে মাত্র ১৫-১৮টি দোকান বসেছে। মানুষের মধ্যেও সেই আগ্রহ নেই। এখন আর মেলা উপলক্ষে নেই সাজ সাজ ভাব। আগের মতো আর আসে না মেয়ে-জামাতা বা আত্মীয়-স্বজনরা।

বছরে একবার ভান্ডারি মূলার জন্য অপেক্ষা করে সবাই

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

December 25, 2024
bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

December 20, 2024
juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

December 19, 2024

Latest News

bandorbon

বান্দরবানের দুর্গম এলাকায় বড়দিন উপলক্ষ্যে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

bd canada

বাংলাদেশের চিকিৎসক ও নার্সদের উন্নত প্রশিক্ষণ দিতে চায় কানাডা

juktorastro

অন্তর্বর্তী সরকারের নির্বাচনের উদ্যোগকে স্বাগত জানাল যুক্তরাষ্ট্র

d. younus

বিজ্ঞান সাময়িকী নেচারের সেরা ১০ ব্যক্তিত্বের তালিকায় ড. ইউনূস

dhanmondi lake

রাজধানী ঢাকার ধানমন্ডি লেকে গাছে গাছে লাইব্রেরি

munsigonj

মুন্সীগঞ্জে কাজলী নদীর ‘প্রাণ ফেরাতে’ কচুরিপানা পরিষ্কার

cyclist

প্রথম বাংলাদেশি সাইক্লিস্ট হিসেবে সাইকেল নিয়ে এভারেস্ট বেস ক্যাম্প

hajrat sahjalal bimanbondor

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেড়েছে যাত্রীসেবায় চমক

coral

কক্সবাজারের নাফ নদে ধরা পড়ল ২৫ কেজির কোরাল

remitance

চলতি মাসের ২৩ দিনে রেমিট্যান্স এলো ১৭২ কোটি সাড়ে ৬৩ লাখ ডলার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa