Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন
আন্তর্জাতিক

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন

By Saiful IslamMay 8, 20212 Mins Read

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিন

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন ‘দ্রাবিড়া মুনেত্রা কাঝাগাম’ (ডিএমকে) সভাপতি এম.কে.স্ট্যালিন।

শুক্রবার সকালে রাজধানী চেন্নাইয়ে রাজভবনে তাকে শপথগ্রহণ বাক্য পাঠ করান রাজ্যটির রাজ্যপাল বানোয়ারিলাল পুরোহিত।

নিজের রাজনৈতিক জীবনে এই প্রথম তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেন ৬৯ বছর বয়সী স্ট্যালিন। স্বভাবতই এদিনের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার স্ত্রী দূর্গা স্ট্যালিন এবং প্রথম নির্বাচিত বিধায়ক পুত্র উদয়নিধি।

জয়ের আনন্দে স্ত্রী দুর্গা স্ট্যালিনের চোখ দিয়ে পানি পড়তে থাকে। এছাড়াও উপস্থিত ছিলেন লোকসভার সাংসদ কানিমোঝি, ডিএমকে’এর ভোট কৌশলী প্রশান্ত কিশোর (পিকে) প্রমুখ। যদিও করোনার আবহে এই অনুষ্ঠান ছিল খুবই সংক্ষিপ্ত।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথগ্রহণের পর ট্যুইট করে তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

স্ট্যালিনের সাথেই নতুন মন্ত্রিসভার আরও ৩৩ জন সদস্য এদিন শপথ নেন। মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র, পুলিশসহ বেশকিছু মন্ত্রণালয়ের দায়িত্ব স্ট্যালিন নিজের হাতে রাখছেন স্ট্যলিন। অন্য মন্ত্রীদের মধ্যে রয়েছেন পালানিভেল থিয়াগারাজন (অর্থ), দুরাই মুরুান (পানি সম্পদ), মা সুব্রাহ্মনিয়াম (স্বাস্থ্য ও পরিবার কল্যাণ), পি.কে. শেখরবাবু (হিন্দু ধর্ম ও দাতব্য বৃত্তিদান), আনবিল মহেশ পোয়ামোঝি (স্কুল শিক্ষা), ভি. সেন্থিল বালাজি (বিদ্যুৎ, আবগারি), কে.এন.নেহেরু (পৌরসভা প্রশাসন), কে.কে.এস.এস.আর রামচন্দ্রণ (রাজস্ব), কে.পনমুডি (উচ্চশিক্ষা), ই.ভি.ভেলু (পাবলিক ওয়ার্কস), এম.আর.কে. পনিরসেলভম (কৃষি ও কৃষক কল্যাণ), থাঙ্গাম থেন্নারাসু (শিল্প ও আইন), এস.আর.রাজাকান্নাপ্পান (পরিবহন), কে.রামচন্দ্রন (বন), এস.মুথুস্বামী (আবাসন), সি.ভি.গণেসন (শ্রম), জি.কে.এস.মস্থান (সংখ্যালঘু উন্নয়ন) প্রমুখ।

এই মন্ত্রিসভায় দুইজন নারীও জায়গা পেয়েছেন, তারা হলেন পি.গীতা জীবন (সামাজিক কল্যাণ ও নারী ক্ষমতায়ণ), এন.কয়ালভিঝি সেলভারাজ (আদি দ্রাবিড়া কল্যাণ)।

গত মঙ্গলবার চেন্নাইয়ে দলের সদ্য জয়ী বিধায়কদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়। সেখানে সর্বসম্মত ভাবে স্ট্যালিনকে ডিএমকে’এর বিধানসভার পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়।

বুধবার সকালে রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করেন স্ট্যালিন এবং সাংবিধানিক রীতি মেনে ১৩৩ জন জয়ী বিধায়কদের স্বাক্ষরিত সমর্থনের একটি চিঠি রাজ্যপালের হাতে তুলে দিয়ে সরকার গঠনের দাবি জানান।

প্রায় এক দশক ধরে তামিলনাড়ুর রাজনীতিতে বিরোধী দলের ভূমিকা পালন করা ডিএমকে এবার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাজ্যটিতে ক্ষমতায় এসেছে। গত ৬ এপ্রিল দক্ষিণ ভারতের এই রাজ্যটির ২৩৪ টি বিধানসভার কেন্দ্রে একটি মাত্র দফায় ভোটগ্রহণ হয়। ২ মে ছিল তার ভোটগণনা।

সেখানে ডিএমকে নেতৃত্বাধীন ‘সেকুলার প্রোগ্রেসিভ অ্যালায়েন্স’(ডিএমকে-কংগ্রেস-ভিসিকে-বামফ্রন্ট) পায় ১৫৯ টি আসনে, এর মধ্যে ডিএমকে একাই পায় ১৩৩ টি আসন। অন্যদিকে ৭৫ আসনে জয় পায় ‘অল ইন্ডিয়া আন্না মুনেত্রা কাঝাগাম’ (এআইএডিএমকে) নেতৃত্বাধীন এনডিএ জোট। যেখানে এআইএডিএমকে ৬৬ টি, বিজেপি ৪ এবং পিএমকে ৫ টি আসনে জয় পায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

July 5, 2026
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026

Latest News

ny-shooting

নিউইয়র্কে ভ .য়াবহ গো .লাগু .লি, ৪ শিশুসহ গু .লিবিদ্ধ ৮

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa