Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় তারাগঞ্জ বাজারের ১ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী, দুর্ভোগে এলাকাবাসী
জাতীয় বিভাগীয় সংবাদ

তারাগঞ্জ বাজারের ১ কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী, দুর্ভোগে এলাকাবাসী

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 2, 20192 Mins Read

এনামুল হক দুখু, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: ‘এই পানিত মুই ক্যাং করি কামাই করিম বাহে। বাজারের রাস্তাত তো এক হাঁটু পানি জমি আছে। চৌপথী থাকি অগ্রণী ব্যাংকের মোড় পর্যন্ত। একে তো ভাঙ্গা রাস্তা তার উপর এক হাঁটু পানি। বাবা আইজ হাটের দিন মুই খালি সারাদিন ৮০ টাকা কামাই করছুং। বউ বাচ্চাক মুই আইজ কি খরচ নিগি খিলাইম আল্লাহ জানে!’

Advertisement

ভারাক্রান্তভাবে কথাগুলো বলছিলেন রংপুরের তারাগঞ্জ উপজেলার ২ নম্বর কর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের ৬০ বছরের অসহায় ভ্যানচালক আবেদ আলী।

তারাগঞ্জ উপজেলা সদরের বাজারের ১ কিলোমিটারের এই রাস্তাটি খাল-খন্দে ও সামান্য বৃষ্টিতে হাঁটু পানি জমে থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সরজমিনে গিয়ে দেখা গেছে, তারাগঞ্জ-কিশোরগঞ্জ সড়ক দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিদিন হাজারো মানুষ যানবাহন চলাচলা করে। কিন্তু সড়কটির তারাগঞ্জ সদর হাট-বাজার ১ কিলোমিটার সামান্য বৃষ্টিতে পানি জমে গেছে। এর ফলে চলাচলা করতে গিয়ে যানবাহনের চালক, যাত্রী ও পথচারীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এই রাস্তাটির পাশেই উপজেলার তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ও তিনটি সরকারি ব্যাংক রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো, তারাগঞ্জ ও/এ ফাজিল মাদ্রাসা, তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। রাস্তাটির এমন অবস্থার কারণে বিদ্যালয়ে যেতে চরম দুর্ভোগে পড়তে হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীদের।

এ বিষয়ে তারাগঞ্জ বনিক সমবায় সমিতির সভাপতি জয়নাল আবেদীন আপান বলেন, ওই সড়কের পাশেই গড়ে উঠেছে তারাগঞ্জ হাট-বাজার। সরকার এই হাট থেকে এই বছর ২ কোটি ৯ লাখ টাকা ইজারা পেয়েছে। এই হাটে প্রায় ১ হাজারেরও বেশি দোকানদার রয়েছে। কিন্তু হাঁটু এলাকার ১ কিলোমিটার বেহাল হওয়ার কারণে ব্যবসা-বাণিজ্যের মন্দা চলছে। ভাঙ্গাচোরা রাস্তার কারণে অনেক ক্রেতাই এখন বাজারে আসছে না।

কুর্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আফজালুল হক সরকার বলেন, ১ মাস আগে উপজেলা সমন্বয় কমিটির সভায় সড়কটি সংস্কারের দাবি জানিয়েছি। কিন্তু কোনও কাজ হয়নি। বর্তমানে কাঁদা পানি জমে সড়কটির বেহাল দশা হয়েছে।

এলজিইডির উপজেলা প্রকৌশলীর আহমেদ হায়দার জামান বলেন, সড়কটির ওই বেহাল অংশের কথা আমাদের জানা আছে। এ নিয়ে উপজেলা চেয়ারম্যানের সঙ্গে কথা হয়েছে। বরাদ্দ পেলে সড়কটি সংস্কার করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

জুন 15, 2026
প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

জুন 15, 2026
BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

জুন 15, 2026
Latest News
বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

jjr

প্রেমের টানে আরব থেকে পদ্মাপাড়ে: আজ বিয়ে সলেমান-সুবর্ণার

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

Ghior

ঘিওরে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণ মামলায় প্রধান আসামি গ্রেপ্তার

যানজট নিরসন

মহাখালী-সায়দাবাদ-গুলিস্তান থেকে বাস টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

PAY-SCALE

নতুন পে স্কেলে বাতিল হচ্ছে সরকারি চাকরিজীবীদের ‘বিশেষ সুবিধা’ 

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa