Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার তালেবানদের দখলে আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী
আন্তর্জাতিক স্লাইডার

তালেবানদের দখলে আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী

By Hasan MajorAugust 7, 20212 Mins Read

তালেবানদের দখলে আফগানিস্তানের আরেকটি প্রাদেশিক রাজধানী

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ২৪ ঘণ্টার ব্যবধানে তালেবানদের হাতে দ্বিতীয় প্রাদেশিক রাজধানীর নিয়ন্ত্রণ হারিয়েছে আফগান কর্তৃপক্ষ৷ এদিকে কাবুলে সরকারের উচ্চপদস্থ তথ্য কর্মকর্তাকে হত্যার দায় স্বীকার করেছে গোষ্ঠীটি৷

নিজেদের নাগরিকদের অবিলম্বে আফগানিস্তান ত্যগের নির্দেশনা দিয়েছে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সরকার৷

শনিবার আফগানিস্তানের উত্তরাঞ্চলের জজযান প্রদেশের শেবেরঘান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তালেবানরা৷ সেখানকার ডেপুটি গভর্নর কাদের মালিয়া বার্তা সংস্থা এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন৷ তিনি বলেন, সরকারি বাহিনীর সদস্যরা ও কর্মকর্তারা বিমানবন্দরে পিছু হটতে বাধ্য হয়েছেন৷

এর আগে শুক্রবার তালেবানদের হাতে প্রথম প্রাদেশিক রাজধানী নিমরোজের জারাঞ্জ শহরের পতন হয়৷ শহরটি দখলে নেয়ার পরই স্থানীয় কারগারের ফটক খুলে দেয় তালেবানরা৷ এর ফলে বন্দি তালেবানদের সঙ্গে সাধারণ অপরাধীরাও জেলখানা থেকে বেরিয়ে এসেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা৷ টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে সরকারি কার্যালয়ে লুটতরাজের চিত্র দেখা গেছে বলে জানিয়েছে এএফপি৷ যদিও তাৎক্ষণিকভাবে ভিডিওর সত্যতা তারা যাচাই করতে পারেনি৷

তথ্য কর্মকর্তাকে হত্যা

এদিকে শনিবার সরকারের ইনফরমেশন মিডিয়া সেন্টারের পরিচালক দাওয়া খান মেনাপেলেকে হত্যা করেছে তালেবানরা৷ এর দায় স্বীকার করে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, ‘কাজের শাস্তি হিসেবে বিশেষ অভিযানের মাধ্যমে’ তাকে হত্যা করা হয়েছে৷

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মিরওয়াইস স্টানিকজাই ঘটনার প্রতিক্রিয়ায় বলেছেন, ‘‘বর্বর সন্ত্রাসীরা দুর্ভাগ্যজনকভাবে আরো একবার তাদের কাপুরুষোচিত কর্মকাণ্ড দেখালো এবং আরো একজন দেশপ্রেমিক আফগানকে হত্যা করল৷’’

যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন৷ এটিকে আফগানিস্তানের মানবাধিকার ও বাকস্বাধীনতার উপর আঘাত বলে অভিহিত করেন তিনি৷

এর আগে মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতেও বোমা ও বন্দুক হামলা চালিয়েছিল তালেবানরা৷ সব মিলিয়ে গত মে থেকে শুরু করে আফগানিস্তানের উল্লেখযোগ্য একটি অংশ এখন তালেবানদের নিয়ন্ত্রণে রয়েছে৷

এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ব্রিটেন শনিবার তাদের নাগরিকদের যত দ্রুত সম্ভব আফগানিস্তান ত্যাগ করতে বলেছে৷ ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর বলেছে, আন্তর্জাতিক সৈন্য তুলে নেয়ার প্রেক্ষিতে ‘সন্ত্রাসীরা (আফগানিস্তানে) হামলা চালানোর শঙ্কা রয়েছে’৷ এক্ষেত্রে দেশজুড়ে অপহরণের হুমকি রয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে৷

চলতি মাসের শেষ নাগাদ আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহার শেষ হওয়ার কথা৷- এফপি, এপি, রয়টার্স

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

July 15, 2026
USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

July 15, 2026
সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

July 15, 2026

Latest News

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa