Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার তালেবানের সঙ্গে বিরোধ, কাবুলে বিমান বন্ধ করল পাকিস্তান
আন্তর্জাতিক স্লাইডার

তালেবানের সঙ্গে বিরোধ, কাবুলে বিমান বন্ধ করল পাকিস্তান

By Hasan MajorOctober 15, 20212 Mins Read

তালেবানের সঙ্গে বিরোধ, কাবুলে বিমান বন্ধ করল পাকিস্তান

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: তালেবানের সঙ্গে বিরোধের জেরে কাবুলে বিমান বন্ধ করেছে পাকিস্তানের বিমানসংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স বা পিআইএ।

ইসলামবাদ ও কাবুলের মধ্যে ৪০ মিনিটের এই বিমানযাত্রার জন্য টিকিটের দাম এক হাজার ৬০০ ডলার। কিন্তু তালেবান শাসনের আগে এই বিমানযাত্রার জন্য দিতে হতো মাত্র ১৫০ ডলার। তালেবান তাই নির্দেশ দিয়েছে পিআইএ ও আফগান বিমানসংস্থা ক্যাম এয়ারকে টিকিটের দাম কমাতে হবে এবং আগে তারা যে দাম নিচ্ছিল, সেটাই নিতে হবে।

তাতেই ক্ষুব্ধ হয়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে বিমানচলাচল বন্ধ করে দিয়েছে পিআইএ। তাদের অভিযোগ, তলেবানের অপেশাদার মনোভাবের জন্যই তাদের এই সিদ্ধান্ত নিতে হলো। তবে তার সঙ্গে সুরক্ষা নিয়ে চিন্তার কথাও জানিয়েছে পিআইএ।

পিআইএ-র দেখাদেখি ক্যাম এয়ারও এক হাজার ডলার ভাড়া নিচ্ছিল। তাদেরও টিকিটের দাম কমাতে বলা হয়েছে।

কেন বেশি ভাড়া

অগাস্টের মাঝামাঝি থেকে ইসলামাবাদ-কাবুল বিমান আবার চালাতে শুরু করে পিআইএ। কিন্তু তাদের বক্তব্য, এই রুট আর আদৌ আর্থিক দিক থেকে লাভজনক নয়। এখন এনজিও-র সঙ্গে যুক্ত যাত্রীরা বিমানে চড়ে কাবুল যান বা সেখান থেকে আসেন। আর কিছু আফগান মানবিক কারণে বিদেশে যেতে চান। তারা বিমানে চড়েন। তাছাড়া সাধারণ যাত্রী পাওয়া যায় না।

পিআইএ জানিয়েছে, এই রুটে বিমান চালাতে গেলে চার লাখ ডলার বিমার প্রিমিয়াম দিতে হচ্ছে। নিয়মিত গড়ে তিনশ যাত্রী বিমানে চড়লে তবেই বিমান চালানো সম্ভব।

আফগানিস্তানের অসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় এই সব যুক্তি শুনতে চয়নি। তারা বিবৃতি দিয়ে জানিয়েছে, পিআইএ ও ক্যাম এয়ারকে তালেবান শাসনের আগের ভাড়াই নিতে হবে। যদি এই নির্দেশ অমান্য করা হয়, তাহলে এই রুট বন্ধ করে দেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়।

সিদ্ধান্তের জের

বিদেশি বিমানসংস্থাগুলি এখনো কাবুল থেকে কোনো বিমান চালাচ্ছে না। তাই আফগানিস্তানের বাইরে যেতে হলে অন্যতম ভরসা ছিল পিআইএ-র বিমান। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে একটি সীমান্ত দিয়ে যাতায়াতও বন্ধ করে দিয়েছে তালেবান। কারণ, পাকিস্তানি রক্ষীরা আফগানদের সঙ্গে দুর্ব্যবহার করছিল বলে অভিযোগ। এরপর বিমানে যাত্রীর সংখ্যা কিছুটা বেড়েছিল।

পাকিস্তানের সঙ্গে তালেবানের সম্পর্ক খুবই ভালো। এতদিন পর্যন্ত পাকিস্তান তালেবানদের পাশে দাঁড়িয়েছে, তাদের সাহায্য করেছে। তবে তারা এখনো তালেবান শাসনকে কূটনৈতিক স্বীকৃতি দেয়নি। তালেবান বারবার অনুরোধ করা পরেও নয়। এখন আবার বিমান চলাচল নিয়ে নতুন করে বিরোধ সামনে এলো।

(ডিপিএ, এএফপি, রয়টার্স)

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

July 16, 2026
IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

July 16, 2026
ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

July 16, 2026

Latest News

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

সোশ্যাল মিডিয়া

যুক্তরাজ্যে কিশোর-কিশোরীদের রাতভর সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা

১৪ জনের কারাদণ্ড

নেপালের সাবেক ২ মন্ত্রী ও আরও ১৪ জনের কারাদণ্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa