
আট মাসের শিশুটি নতুন সৈয়দপুরের রুহুল আমিনের কন্যা মারুয়া আক্তার। আহত শিশুটির খালা সিম ওরফে মীম (১৪)।
নারায়ণগঞ্জ সদর থানার উপ-পরির্দশক তহিরুজ্জামান জানান, বোনের বাসায় বেড়াতে এসেছিল শিশুটির খালা। বিকেলে আট মাসের ওই শিশুকে তিন তলা ভবনের ছাদে নিয়ে দেওয়ালের পাশে দাঁড়িয়ে আদর করছিলেন। হঠাৎ দেওয়াল ভেঙে ছাদ থেকে নিচে পড়ে যান।
আহত অবস্থায় তাদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিসৎক শিশুটিকে মৃত ঘোষণা করে। আহত শিশুটির খালা বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


