
এই সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আর্জেন্টিনার মিশন উদ্বোধন করার কথা রয়েছে। ৪৫ বছরের বিরতি শেষে সোমবার বিকালে রাজধানীর বনানীতে এই মিশন উদ্বোধন হওয়ার কথা।
সান্তিয়াগো ক্যাফিয়েরোর সফরে কৃষি খাতে সহযোগিতাসহ তিনটি বিষয়ে বাংলাদেশের সঙ্গে চুক্তি সইয়েরও সম্ভাবনা রয়েছে।
কাতার বিশ্বকাপ ফুটবলের সময় আর্জেন্টিনা দলকে নিয়ে বাংলাদেশের মানুষের উন্মাদনা লাতিন আমেরিকার দেশটির নজর কাড়ে। এরই পরিপ্রেক্ষিতে ঢাকায় পুনরায় মিশন খোলার বিষয়ে গুরুত্ব দেয় আর্জেন্টিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



