Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক তুরস্কে বিমান বিধ্বস্তে ৩ জনের প্রাণহানি, আহত ১৭৯
আন্তর্জাতিক স্লাইডার

তুরস্কে বিমান বিধ্বস্তে ৩ জনের প্রাণহানি, আহত ১৭৯

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 6, 20202 Mins Read

তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বুধবার তুরস্কের ইস্তাম্বুলে একটি তুর্কি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এতে তিনজন নিহত এবং ১৭৯ জন আহত হয়েছেন বলে জানা গেছে। খবর ইউএনবি’র।

দুর্ঘটনার কবলে পড়া বোয়িং ৭৩৭ বিমানটি ছিল তুরস্কের পেগাসাস এয়ারলাইন্সের। কম খরচের এই এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইটটি বন্দর শহর ইজমির থেকে ১৮৩ জন যাত্রী নিয়ে ইস্তাম্বুলের সাবিহা গোকেন বিমানবন্দরে এসেছিল বলে দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।

ইস্তাম্বুলের গভর্নর আলী ইয়ারলিকায়া বলেন, বিমানটি ‘রানওয়েতে ধরে রাখতে’ ব্যর্থ হয় এবং প্রায় ৩০ মিটার (৯৮ ফুট) উচ্চতা থেকে ৫০-৬০ মিটার দূরে ছিটকে পড়ে।

Advertisement

ইয়ারলিকায়া বলেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত… তবে আমরা এজন্য খুশি যে আরও বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছি।’ বিমানটি আগুনের শিখায় ফেটে যেতে পারত, বলেন তিনি।

বৃহস্পতিবার ভোরে স্বাস্থ্যমন্ত্রী ফাহেরেটিন কোকা জানান, দুর্ঘটনায় হাসপাতালে তিনজন মারা গেছেন এবং ১৭৯ জন আহত হয়েছেন।

দুর্ঘটনার পর বিমানবন্দরটি বন্ধ করে দেয়া হয়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ দুর্ঘটনা ঘটেছিল। পরে এখানকার ফ্লাইটগুলো ইস্তাম্বুলের প্রধান বিমানবন্দরের দিকে পাঠিয়ে দেয়া হয়।

তুরস্কের বেসামরিক বিমান পরিবহন এবং এয়ারলাইন্স কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে। কীভাবে এই বোয়িং ভেঙে পড়ল তা জানার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা।

এর আগে গত জানুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে আসা পেগাসাস এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৩৭ উড়োজাহাজ একই বিমানবন্দরে (ইস্তাম্বুল সাবিহা গোকসেন আন্তর্জাতিক বিমানবন্দর) রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে কএনা হতাহত হয়নি তবে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।

২০১৮ সালের জানুয়ারিতে একটি পেগাসাস বোয়িং ৭৩৭ ট্র্যাবসন বিমানবন্দরের রানওয়ে থেকে ছিটকে পড়ে সমুদ্রের ধারে নিচে পড়া অবস্থায় আটকে যায়, এতেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

fXinmwalink@tg
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa