নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ নদে নিখোঁজের এক দিন পর অজ্ঞাত (১৪) এক কিশোরের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার দুপুর পৌনে ১টার দিকে তুরাগ নদের টঙ্গী বাজার এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গাজীপুরে নারী গার্মেন্টস শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

Advertisement

পুলিশ জানায়, বুধবার দুপুরে ওই এলাকায় তুরাগ নদের পানিতে লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে টঙ্গী নৌ ফাঁড়িতে নিয়ে যায়।

তাঁর পরিচয় শনাক্ত করতে সিআইডির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে কিশোরের পরিচয় শনাক্ত করতে চেষ্টা করছে।

টঙ্গী নৌ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আব্দুল মান্নান বলেন, ‘গতকাল মঙ্গলবার সকালে তুরাগ নদের ওপর বেইলি ব্রিজ থেকে নদের পানিতে পড়ে যায় কিশোরটি। পরে স্থানীয়রা নৌ-পুলিশে খবর পাঠায়। কয়েক ঘণ্টা স্থানীয়দের সহায়তায় পানি থেকে কিশোরকে উদ্ধারের চেষ্টা করা হলেও সন্ধান পাওয়া যায়নি। আজ পানিতে লাশ ভেসে ওঠে।’

জাম পাড়তে গিয়ে গাছের ডাল ভেঙে সাবেক ফুটবলার নিহত

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google