Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক তৃণমূলে ফিরলেন বিজেপি নেতা মুকুল রায়
আন্তর্জাতিক

তৃণমূলে ফিরলেন বিজেপি নেতা মুকুল রায়

By Hasan Majorজুন 11, 20212 Mins Read

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: তৃণমূলে আবার যোগ দিলেন বিজেপি নেতা মুকুল রায়। তৃণমূলভবনে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূলে যোগদান করেন। খবর ডয়চে ভেলের।

এক সময় মমতার পর তৃণমূলের সব চেয়ে শক্তিশালী ব্যক্তি ছিলেন তিনি। পরে যোগ দিয়েছিলেন বিজেপিতে। পশ্চিমবঙ্গ রাজনীতির ‘চাণক্য’ বলে পরিচিত মুকুল রায় ফের তৃণমূলে যোগ দিলেন।

মুকুল রায়কে ঘিরে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরেই। শুক্রবার সেই জল্পনার অবসান হলো।

শুক্রবার বেলা সোয়া দুটো নাগাদ তৃণমূল ভবনে পৌঁছান মুকুল। তার মিনিটকয়েক আগে সেখানে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই পৌঁছান প্রবীণ নেতা সুব্রত মুখোপাধ্যায় এবং সদ্য তৃণমূলের সাধারণ সম্পাদক পদ পাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল ভবনে বেশ কিছুক্ষণ বৈঠক হয় তাদের। তারপরেই আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে ফেরেন মুকুল।

শুক্রবার সকালেই মুকুল ঘনিষ্ঠ সূত্র ডয়চে ভেলেকে জানিয়েছিলেন, শুক্রবার সকালে পুত্র শুভ্রাংশুসহ একাধিক ঘনিষ্ঠ কর্মীকে নিয়ে বৈঠক করেন মুকুল। তারপরেই তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। ওই সময়েই মমতা একটি জরুরি বৈঠক ডাকেন তৃণমূল ভবনে। সেই বৈঠকের পর মুকুল যেতে পারেন কলকাতার তৃণমূল ভবনে। আনুষ্ঠানিক ভাবে সেখানে মুকুল এবং তার পুত্র ফের তৃণমূলে যোগ দিতে পারেন।

গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভালো ফল করেছিল বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, সেই জয়ের অন্যতম কারিগর ছিলেন মুকুল। একদিকে তিনি যেমন তৃণমূলের নেতাদের ভাঙিয়ে বিজেপিতে নিয়ে এসেছিলেন, অন্যদিকে তৃণমূল কর্মীদেরও নিজের কাজে ব্যবহার করেছিলেন। ২০২১ সালের নির্বাচনের আগেও তৃণমূল থেকে একাধিক মুকুল ঘনিষ্ঠ নেতা বিজেপিতে যোগ দেন। কিন্তু নির্বাচনের আগে মুকুল খানিকটা কোণঠাসা হয়ে পড়েন বলে রাজনৈতিক মহলের দাবি। তখন থেকেই বিজেপির সঙ্গে মুকুলের দূরত্ব তৈরি হতে শুরু করে। মুকুল আবার তৃণমূলে ফিরলে তার ঘনিষ্ঠ নেতারাও আবার ফিরতে পারেন বলেও সূত্র জানাচ্ছে।

নির্বাচনে মুকুলকে উত্তর কৃষ্ণনগরের টিকিট দেওয়া হয়। অনিচ্ছা নিয়েই ভোটে লড়েন তিনি। জনসভায় একবারের জন্যও মমতাকে সরাসরি আক্রমণ করেননি তিনি। প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থীকেও সরাসরি আক্রমণ করেননি। সাংবাদিকদের সঙ্গেও কথা বলতে রাজি হননি। ডয়চে ভেলের সাংবাদিককে জানিয়েছিলেন, ক্যামেরার সামনে কথা বলতে চান না।

নির্বাচনে মুকুল জিতেছেন। কিন্তু বিধানসভায় শপথ নিতে যাওয়া ছাড়া বিজেপির একটি বৈঠকেও অংশ নেননি।

সূত্রের দাবি, তাকে বাদ দিয়ে শুভেন্দু অধিকারীকে বিরোধী দলনেতা হিসেবে নির্বাচন করার বিষয়টি ভালোভাবে নেননি মুকুল। এরই মধ্যে তার স্ত্রী কোভিডে আক্রান্ত হন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে দেখতে হাসপাতালে যান। সেখানে মুকুলের সঙ্গে অভিষেকের দীর্ঘ কথা হয় বলে সূত্র জানিয়েছে।

গত কয়েক দিনে তৃণমূলের সঙ্গে মুকুলের নিয়মিত যোগাযোগ ছিল বলেও সূত্রের দাবি। দীর্ঘ আলোচনার পরে মুকুলের তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

জুন 9, 2026
ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

জুন 9, 2026
ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

জুন 9, 2026
Latest News
ঢুকতে দিল না

বিশ্বকাপে আফ্রিকার সেরা রেফারিকেও ঢুকতে দিল না যুক্তরাষ্ট্র

ব্যর্থ হলে

‘আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রকে হরমুজ থেকে বিতাড়িত করবে ইরান’

ট্রাম্প

ইসরায়েল ইরানে ফের হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে: ট্রাম্প

বিশ্ববাজারে তেলের দাম

বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ

রাস্তায় থুতু

রাস্তায় থুতু বা ময়লা ফেললেই শাস্তি

সোনার দাম

বিশ্ববাজারে আরও কমলো সোনার দাম

নারী প্রধানমন্ত্রী

দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হান সিয়ং-সুক

ভিসা ফি মওকুফ

৪০ দেশের ভিসা ফি মওকুফ করেছে শ্রীলঙ্কা, তালিকায় নেই বাংলাদেশ

প্রবাসীকে গ্রেপ্তার

সৌদিতে প্রায় ৮ হাজার প্রবাসী গ্রেপ্তার

হামলা

ইসরায়েলে ইরানের হামলা, তেহরানে পাল্টা হামলা ‘করতে দেবেন না’ ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa