Advertisement
জুমবাংলা ডেস্ক : চট্টগ্রামে রেলওয়ের তেল ও ব্যাটারি চুরির অভিযোগে রেলওয়ের পাঁচ কর্মচারিসহ ৭ জনকে আটক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ সময় তাদের কাছ থেকে ৩৯টি বড় ব্যাটারি, ৫০০ লিটার ডিজেল ও মালামাল পরিবহনে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়।

শনিবার বিকেলে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশ বিষয়টি জানান। এর আগে শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্ম ও মার্শাল ইয়ার্ড থেকে তাদের আটক করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন মো. জাবেদ হোসেন (২৫), মো. আনোয়ার হোসেন (৩৫), মো. মামুন (২৫), মো. পারভেজ (২১), সুমন শীল (৩৫), মো. আমজাদ হোসেন (৬৭) ও মো. শহীদ (৪৯)।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটের দিলে ঢাকা মেট্রো ন ১৪-৬৪৪৮ নম্বরের পিকআপ ভ্যানে রেলওয়ের নতুন ৩৯টি ব্যাটারি তোলা হয়। বিষয়টি জানতে পেরে আরএনবি’র সদস্যরা ঘটনাস্থনে আসেন। এ সময় ৩৯টি বড় ব্যাটারি, ৫০০ লিটার ডিজেল ও পিকআপ ভ্যানসহ চার ব্যক্তিকে আটক করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সহকারী কমান্ডেন্ট সত্যজিৎ দাশ বলেন, গভীর রাতে স্টেশন ও টাইগারপাসের মার্শাল ইয়ার্ড থেকে ৫শ লিটার তেল ও ৩৯টি ব্যাটারি চুরির দায়ে রেলওয়ে ৫ কর্মচারীসহ বহিরাগত ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ চক্রটি দীর্ঘদিন ধরে রেলওয়ের বিভিন্ন দামি যন্ত্রাংশ চুরি করে আসছে। তাদের বিরুদ্ধে ২টি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

দীর্ঘদিন ধরে রেল পূর্বাঞ্চল মার্শালিং ইয়ার্ড অনিয়ম ও দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। সেখান থেকে প্রতিনিয়ত রেলের ‌মূল্যবান মালামাল চুরি হয়।

অভিযোগ রয়েছে, এর সঙ্গে জড়িত রেলের কর্মচারী ও আরএনবির সদস্যরা। আরএনবির সদস্যদের কোন্দলে পড়ে মাঝেমধ্যে দুয়েকটি চুরির ঘটনা ধরা পড়ে। বেশিরভাগ চুরি ও মালামাল পাচারের ঘটনা প্রকাশ হয় না। এ নিয়ে একটি শক্তিশালী সিন্ডিকেট রয়েছে। এছাড়া মালামাল পাচার, ঠিকাদারের সঙ্গে আঁতাত করে নিম্নমানের মালামাল গ্রহণ করেন দুর্নীতিবাজ কর্মকর্তরা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.