যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক সপ্তাহের যুদ্ধ পরিস্থিতির কারণে বন্ধ থাকার পর ইরানের রাজধানী তেহরানের প্রধান দুটি বিমানবন্দর পুনরায় খুলে দেওয়া হয়েছে।
তেহরানের ইমাম খোমেনি ও মেহরাবাদ বিমানবন্দরে বিমান চলাচল পুনরায় শুরু হওয়ার খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যমগুলো।
ইরানি বার্তা সংস্থা ইসনা জানিয়েছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী শনিবার থেকে উর্মিয়া, কেরমানশাহ, আবাদান, শিরাজ, কেরমান, রেশত, ইয়াজদ, জাহেদান, গোরগান ও বীরজান্দ বিমানবন্দরও পুনরায় চালুর অনুমতি দেওয়া হচ্ছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধাবস্থায় নিরাপত্তাঝুঁকি এড়াতে ইরানের আকাশপথ ও বিমান চলাচল স্থগিত করা হয়েছিল।
সূত্র: আল–জাজিরা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


