Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ত্রাণের চাল চুরির অভিযোগে ৪ চেয়ারম্যান ও ৫ সদস্য বরখাস্ত
জাতীয় বিভাগীয় সংবাদ

ত্রাণের চাল চুরির অভিযোগে ৪ চেয়ারম্যান ও ৫ সদস্য বরখাস্ত

By জুমবাংলা নিউজ ডেস্কএপ্রিল 15, 2020Updated:এপ্রিল 15, 20201 Min Read

ত্রাণের চাল চুরির অভিযোগে ৪ চেয়ারম্যান ও ৫ সদস্য বরখাস্ত

Advertisement

জুমবাংলা ডেস্ক: ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চার চেয়ারম্যান ও পাঁচ সদস্যকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। খবর ইউএনবি’র।

বুধবার মন্ত্রণালয় হতে এ সংক্রান্ত পৃথক পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

সাময়িক বরখাস্ত চেয়ারম্যানরা হলেন- পাবনার বেড়া উপজেলার ঢালারচরের মো. কোরবান আলী, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসীর মো. আবদুস সালাম, বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়ার মো. আলাউদ্দিন পল্টু ও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিকের কাজী শহিদুল ইসলাম।

সাময়িক বরখাস্ত সদস্যরা হলেন- কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিলের মো. আবদুল মান্নান মোল্লা, ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়নশ্রীর সেকান্দার মিয়া, কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়ার সোহেল মিয়া, ভোলার লালমোহন উপজেলার বদরপুরের মুহাম্মদ ওমর ও একই ইউনিয়নের জুয়েল মিয়া।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তারা করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবিলায় সরকারের দেয়া খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ অথবা ভিজিডির চাল আত্মসাৎ অথবা জাটকা আহরণ থেকে বিরত থাকা জেলেদের জন্য সরকারের দেয়া খাদ্যশস্য বিতরণ না করে আত্মসাৎ ইত্যাদি কারণে গ্রেপ্তার হয়ে জেল হাজতে আছেন অথবা তাদের বিরুদ্ধে অভিযোগ তদন্তে প্রমাণিত হয়েছে।

ইতিপূর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম ত্রাণ বিতরণে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর জনপ্রতিনিধি ও কর্মকর্তা-কর্মচারীদের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা দেন এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে অফিস আদেশ জারি করা হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

জুন 21, 2026
ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

জুন 21, 2026
সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

জুন 21, 2026

Latest News

সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ঢাকা–নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর বিষয়ে যা জানালেন সিভিল অ্যাভিয়েশন চেয়ারম্যান

ধাত্রী নিয়োগ

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

সাজা শেষ

সাজা শেষ হলেও মুক্তি মিলছে না কত বিদেশির

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa