Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ত্রিমুখী ভালবাসায় জাপানি পেঙ্গুইনদের ঘটনাবহুল জীবন!
আন্তর্জাতিক

ত্রিমুখী ভালবাসায় জাপানি পেঙ্গুইনদের ঘটনাবহুল জীবন!

By Shamim RezaDecember 6, 20192 Mins Read

ত্রিমুখী ভালবাসায় জাপানি পেঙ্গুইনদের ঘটনাবহুল জীবন!
জাপানের কিয়োটা অ্যাকুরিয়ামে বাস করা পেঙ্গুইন। ছবি : সিএনএন।
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : ত্রিমুখী ভালবাসা, মান অভিমান ও বিচ্ছেদের আগুনে পুড়ে ছারখার জাপানি পেঙ্গুইনদের জীবন! কথাগুলো শুনে যে কোন টিভি সোপ অপেরার কথা মনে হতে পারে, কিন্তু বাস্তবে জাপানের কিয়োটা অ্যাকুরিয়ামে বাস করা পেঙ্গুইনদের সম্পর্কের গল্প এটি। তাদের ভালবাসা ও বিচ্ছেদের কাহিনী গতবছরও মন কেড়েছিল দর্শকদের। আর সে কারণেই এবার অ্যাকুরিয়াম কর্তৃপক্ষ তাদের পরস্পরের সম্পর্ক নিয়ে তৈরি করেছে একটি ম্যাপ!

অরিক্স গ্রুপের এই অ্যাকুরিয়ামটির মুখপাত্র শোকো ওকুদা জানায়, ‘পেঙ্গুইনদের জীবনযাপন আমাদের মানুষদের মতই। তাদের প্রত্যেকের নিজস্বতা রয়েছে, তাদের সম্পর্কেও রয়েছে নিজস্বতার প্রভাব। গত বছর পেঙ্গুইনদের ম্যাপ সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ জনপ্রিয়তা পায়। আর সে কারণেই এ বছরও আমরা ম্যাপ প্রকাশ করেছি।

কিছু কিছু পেঙ্গুইনের খুব বাজে স্বভাব থাকার পরও এবারের রিলেশন ম্যাপকে ‘সুন্দর ও সুখী’ বলে ঘোষণা করেছে কিয়োটা অ্যাকুরিয়াম।

ত্রিমুখী ভালবাসায় জাপানি পেঙ্গুইনদের ঘটনাবহুল জীবন!

এই ম্যাপে পেঙ্গুইনদের সম্পর্কের পাঁচটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রকাশ করা হচ্ছে। এখানে লাল রেখা দিয়ে প্রকাশিত ‘হৃদয়’ চিহ্নটি বর্তমান ভালবাসার সম্পর্ককে নির্দেশনা করছে এবং ‘ভাঙ্গা হৃদয়’ যুক্ত নীল লাইন প্রকাশ করছে কার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে। প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যে বেগুনি রঙের লাইনে ‘হৃদয়’ চিহ্ন দেয়া, তার অর্থ তাদের সম্পর্ক বেশ জটিল অবস্থায় রয়েছে যা বন্ধুত্বের থেকেও বেশি কিছু। হলুদ লাইন বন্ধুত্বের চিহ্ন এবং সবুজ লাইন শত্রুর।

ওকুদা বলেন, ‘প্রতিদিন পেঙ্গুইনগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকা আমাদের কর্মীরা এই সম্পর্ক পর্যালোচনা করে তৈরি করেছেন। তাদেরকে বেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। এটি দেখাচ্ছে কাদের মধ্যে গভীর ভালবাসার সম্পর্ক রয়েছে এবং কাদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে।’

এই পেঙ্গুইনদের মধ্যে বর্তমানে তারকা খ্যাতি অর্জন করেছে তেরা নামের নারী পেঙ্গুইন। এখন পর্যন্ত ছয় জনের হৃদয় ভেঙ্গেছে সে। সে বর্তমানে অরি নামের এক পেঙ্গুইনের সঙ্গে সম্পর্ক জড়িয়ে আছে।

আরেকটি জনপ্রিয় পেঙ্গুইন জুটি দাদা গামা এবং নাতনি সায়া। জানা যায়, দাদা গামার বোনের নাতনি সায়া। গামার বয়স ১৭। অ্যাকুরিয়ামের সবচাইতে পুরাতন পেঙ্গুইনদের একজন সে। এ জাতীয় পেঙ্গুইন সাধারণত ২০ বছর বাঁচে। সব মিলিয়ে বলা যায় এক মহা ফ্যামিলি ড্রামার কেন্দ্রস্থলে পরিণত হয়েছে কিয়োটা অ্যাকুরিয়াম। সিএনএন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa