সোর্স লাইন নির্মাণ কাজের জন্য আগামীকাল রোববার (১৯ এপ্রিল) সিলেট নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় টানা ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার (১৮ এপ্রিল) সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের ৩৩/১১ কেভি শেখঘাট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইন নির্মাণ কাজের কারণে রোববার সকাল ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত নগরীর পাঠানটুলা ১১ কেভি ফিডার ও ১১ কেভি বিমানবন্দর ফিডারের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না তার মধ্যে রয়েছে—পাঠানটুলা, শ্রাবণী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মাদিনা মার্কেট ও আশপাশের এলাকা। পাশাপাশি বিমানবন্দর ফিডারের আওতাধীন সুবিদবাজার এলাকার লাভলী রোড, তপোবন আবাসিক এলাকা, বর্ণমালা স্কুল, আল-মদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আবাসিক এলাকা, লেকসিটি এবং আশপাশের এলাকাও এতে অন্তর্ভুক্ত।
তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে বলে জানানো হয়েছে।
অনাকাঙ্ক্ষিত এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করে গ্রাহকদের সহযোগিতা কামনা করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


