Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দ. কোরিয়ায় আটকে পড়া ইরানি অর্থ আংশিক ছাড়ে সম্মত যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

দ. কোরিয়ায় আটকে পড়া ইরানি অর্থ আংশিক ছাড়ে সম্মত যুক্তরাষ্ট্র

By জুমবাংলা নিউজ ডেস্কFebruary 26, 20212 Mins Read
দ. কোরিয়ায় আটকে পড়া ইরানি অর্থ আংশিক ছাড়ে সম্মত যুক্তরাষ্ট্র
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ভবন
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ কোরিয়ায় আটকে পড়া  ইরানের ৭০০ কোটি ডলারের অংশবিশেষ ছাড়ের বিষয়ে সম্মত হয়েছে আমেরিকা। পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে অন্যায় এবং অমানবিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন তার আওতায় ইরানের এ বিপুল পরিমাণ অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকা পড়ে। খবর পার্সটুডে’র।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত রেডিও কেবিএস ওয়ার্ল্ড গতকাল (বৃহস্পতিবার) এ খবর দিয়েছে।

২০১৮ সালে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের আগ পর্যন্ত দক্ষিণ কোরিয়া ছিল ইরানের জ্বালানি তেলের অন্যতম প্রধান ক্রেতা। আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করার পর দক্ষিণ কোরিয়া ইরানি তেলের মূল্য পরিশোধ করতে পারে নি।  ফলে গত কয়েক বছর ধরে ইরানের বিপুল পরিমাণ অর্থ দক্ষিণ কোরিয়ার ব্যাংকগুলোতে আটকা পড়ে  রয়েছে।

অর্থ ছাড়ের ব্যাপারে দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেছেন, সিউল এবং ওয়াশিংটনের মধ্যে বিষয়টি এখনো চূড়ান্ত হয় নি। তিনি বলেন, কোন পদ্ধতিতে ইরানকে অর্থ পরিশোধ করা যায় তা নিয়ে ওয়াশিংটনের সাথে আলোচনা চলছে এবং সম্ভবত প্রথমে ইরানের অর্থ সুইজারল্যান্ডের কাছে পাঠানো হবে।  এর আগে অন্য খবরে বলা হয়েছিল- দক্ষিণ কোরিয়া এবং আমেরিকা ইরানের অর্থ পাঠানোর বিষয়টি নিয়ে আলোচনা করছে। তারা দুপক্ষ ইউরোপের এ দেশটিতে কথিত সুইচ হিউম্যানিটেরিয়ান ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে ওই অর্থ পাঠাবে।

ইরান এবং আমেরিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক না থাকার কারণে ইরানে আমেরিকার সাথে দেখাশুনা করে সুইজারল্যান্ড। মার্কিন নিষেধাজ্ঞা সত্বেও  ইরানে জরুরী পণ্য পাঠানোর লক্ষ্য নিয়ে গত বছরের ফেব্রুয়ারি মাসে সুইজারল্যান্ড হিউম্যানিটেরিয়ান ট্রেড এগ্রিমেন্ট নামে একটি পদ্ধতি চালু করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

July 18, 2026
ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

July 18, 2026
Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

July 18, 2026

Latest News

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa