Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দ. কোরিয়ায় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা
আন্তর্জাতিক

দ. কোরিয়ায় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

By Saiful IslamJune 14, 20202 Mins Read

দ. কোরিয়ায় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ায় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৪ জুন) দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সামাজিক সংগঠন ইপিএস স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার অর্গানাইজেশন (ইসো) ফেসবুক পেজের লাইভ থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে।

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি ছাড়াও বিভিন্ন দেশের মুসলিমদের স্বতস্ফুর্ত অংশগ্রহণ করতে দেখা যায় এই প্রতিযোগিতায়।

পূর্ব ঘোষিত তারিখ অনুযায়ী গত ১০ মে থেকে ৩১ মে পর্যন্ত চলেছে প্রাইমারি রাইন্ড। এই প্রাইমারি রাউন্ডে যারা ইসো’র মেইল আইডিতে কোরআন তেলাওয়াত এবং ইসলামিক সংগীত এর ভিডিও পাঠিয়েছেন তাদের থেকে বাছাই করে দুই ক্যাটাগরিতে সেরা দশ জনকে বাছাই করা হয়।

বাচাইকৃত ১০ জনকে নিয়ে ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে। এই ফাইনাল রাউন্ডে প্রতিযোগীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে তিন জন সেরা বিজয়ী হিসেবে নির্বাচিত হন।

শাহ মোহাম্মদ আবুল ফাজেলের পরিচালনায় কোরআন তেলাওয়াতে চ্যাম্পিয়ন প্রতিযোগি হলেন মো. একরাম উল্লাহ। প্রথম রানার্স আপ হলেন মো. আল মামুন ও ২য় রানার্স আপ নির্বাচিত হলেন মো. ইফতেখারুজ্জামান।

ঠিক একইভাবে মোহাম্মদ সুজন হাওলাদরের পরিচালনায় ইসলামী সংগীত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন প্রতিযোগি হলেন মো. ইফতেখারুজ্জামান। প্রথম রানার্স আপ হলেন মাসুম হোসেইন ও ২য় রানার্স আপ নির্বাচিত হলেন মো. মাইনুল ইসলাম।

বিজয়ীদের জন্য ছিলো বিশেষ সম্মাননা ক্রেস্ট এবং প্রাইজমানির বিনিময়ে থাকছে নির্বাচিতদের এলাকায় তাদের মাধ্যমে হত-দরিদ্র পরিবারকে সাহায্য করা। তাই স্পনসরদের অর্থ চলে যাবে প্রিয় মাতৃভূমির অসহায়, দুস্থ মানুষের ঠিকানায়।

আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন, হাফেজ মাওলানা সৈয়দ আব্দুর রহমান (ইমাম, আনিয়াং আল রাবেতা মসজিদ, দ. কোরিয়া)। মুমতাজুল হক (ইমাম, আনসান মসজিদ, দ. কোরিয়া)। মুফতি মোহাম্মদ নজরুল ইসলাম (ইমাম, সংগুরী মসজিদ, দ. কোরিয়া)।

দ্বিতীয় পর্বে ইসলামী সংগীত প্রতিযোগিতায় প্রধান অতিথি ও বিচারক হিসেবে ছিলেন, ইসলামী সঙ্গীত শিল্পী নওশাদ মাহফুজ। বিচারক হিসেবে আরো ছিলেন আব্দুল্লাহ আল নোমান সাইমুম শিল্পী গোষ্ঠী, আমানুল্লাহ আমান পরিচালক নবাংকুর শিল্পীগোষ্ঠী দ. কোরিয়া।

আন্তর্জাতিক এই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অফিশিয়াল স্পনসর হিসেবে ছিল হানপা রেমিট্যান্স।সহযোগিতাকারী প্রতিষ্ঠান হিসেবে ছিল এশিয়ান রেস্টুরেন্ট, এমএমএম ট্রেডিং কোম্পানি লিমিটেড।

প্রতি বছরই অনেক বড় পরিসরে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত ও ইসলামী সঙ্গীত প্রতিযোগিতা আয়োজন করে থাকে কোরিয়াস্থ প্রবাসী বাংলাদেশিদের এই সামাজিক সংঘঠনটি।

কিন্তু করোনা মহামারির মধ্যেও অনলাইন লাইভে এমন আয়োজন অব্যাহত রাখায় সাধুবাদ জানিয়েছে কোরিয়ার অন্যান্য কমিউনিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক সংগঠনের নেতারা। তাৎক্ষনিক লাইভটি উপভোগ করে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার মানুষ। প্রতিযোগিতায় প্রতিযোগীদের সুমধুর কণ্ঠে সবাই মুগ্ধ হন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026
Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

June 22, 2026
Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

June 22, 2026

Latest News

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa