Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home স্লাইডার দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
আন্তর্জাতিক স্লাইডার

দক্ষিণ আমেরিকায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

By Arif ArmanJanuary 29, 20262 Mins Read

নিহত হয়েছেন

Advertisement
দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার সীমান্তবর্তী এলাকায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় কলাম্বিয়ার এক সংসদ সদস্যসহ বিমানে থাকা সব আরোহী নিহত হয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বিধ্বস্ত হওয়া বিমানটিতে কলম্বিয়ার এক সংসদ সদস্যসহ মোট ১৫ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা সকলে নিহত হয়েছেন। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় বুধবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক বিমান সংস্থা সাতেনা পরিচালিত ওই ফ্লাইটে থাকা সব যাত্রী ও ক্রু দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। দেশ আজ শোকে মুহ্যমান।

পরিবহনমন্ত্রী মারিয়া ফার্নান্দা রোহাস এক সংবাদ সম্মেলনে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে। এই পরিস্থিতি যে কোনো পরিবারের জন্যই অত্যন্ত কষ্টকর। রাষ্ট্রের পক্ষ থেকে আমরা সব প্রয়োজনীয় প্রোটোকল ও প্রক্রিয়া অনুসরণ করছি এবং দায়িত্বশীল তথ্য দেওয়ার চেষ্টা করছি।

প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। তবে নিহতদের মধ্যে ছিলেন দুইজন ক্রু সদস্য, সংঘাতের শিকারদের জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত কলম্বিয়ার নিম্নকক্ষের সংসদ সদস্য দিওহেনেস কুইন্তেরো, এবং একই আসনের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী কার্লোস সালসেদো সালাজার।

বিমানটি উত্তর সান্তান্দার বিভাগের কুকুতা শহর থেকে ওকানিয়া শহরের উদ্দেশে যাত্রা করেছিল। গন্তব্যে পৌঁছানোর প্রায় ১১ মিনিট আগে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। এয়ার ট্রাফিক কন্ট্রোল সূত্রে জানা গেছে, শেষ মুহূর্তে বিমানের উচ্চতা হঠাৎ কমে যেতে দেখা যায়।

বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

পরিবহনমন্ত্রী রোহাস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দুর্ঘটনা তদন্ত বিভাগ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি খতিয়ে দেখছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় ‘ইউনিফায়েড কমান্ড পোস্ট (পিএমইউ)’ সক্রিয় করা হয়েছে।

দুর্ঘটনাস্থলটি ঘন জঙ্গলপূর্ণ ও দুর্গম এলাকা হওয়ায় উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, প্রতিকূল আবহাওয়া দুর্ঘটনার একটি সম্ভাব্য কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, দুর্ঘটনাস্থল কাতাতুম্বো অঞ্চল মাদক চাষ ও সশস্ত্র সংঘাতের জন্য কুখ্যাত। এটি বিশ্বের বৃহত্তম কোকা চাষ অঞ্চলগুলোর একটি এবং ভেনেজুয়েলা সীমান্তবর্তী হওয়ায় দীর্ঘদিন ধরে বিদ্রোহী গোষ্ঠীগুলোর সংঘর্ষের কেন্দ্রস্থল। গত বছরের জানুয়ারিতে ওই অঞ্চলে সশস্ত্র সংঘর্ষে ৫০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিল।

কুকুতা-ওকানিয়া বিমান রুটটি মাত্র গত বছরের জুন মাসে চালু হয়েছিল। এটিকে দীর্ঘদিন অবহেলিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হয়ে আসছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Arif Arman

    Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.

    Related Posts
    ভূমিকম্প

    ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল

    June 26, 2026
    পাকিস্তানের আকাশসীমা

    পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

    June 25, 2026
    earthquake

    গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

    June 25, 2026

    Latest News

    ভূমিকম্প

    ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল

    পাকিস্তানের আকাশসীমা

    পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

    earthquake

    গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

    শক্তিশালী দুটি ভূমিকম্প

    ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

    India

    ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

    ট্রাম্প

    ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

    বিজয় থালাপতি

    সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

    বিল গেটস

    তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

    শ্রমমন্ত্রী

    জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

    Modi

    খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

     

    Inews

    iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Authors
    • Editorial Team Info
    • Ethics Policy
    • Correction Policy
    • Fact-Checking Policy
    • Funding Information
    © 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    tgXwa