নারী প্রধানমন্ত্রী

Advertisement
দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বর্তমান ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং স্টার্টআপবিষয়ক মন্ত্রী হান সিয়ং-সুককে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট লি জে-মিয়ং। পার্লামেন্টের অনুমোদন পেলে ৫৮ বছর বয়সী হান হবেন দেশটির ইতিহাসের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী।

এর আগে ২০০৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন হান মিয়ং-সুক।

গত বুধবার অনুষ্ঠিত স্থানীয় নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টি বড় জয় পাওয়ার পর এই নতুন নিয়োগের ঘোষণা আসে। তবে এই নির্বাচনে দলটিকে রাজধানী সিউলের মেয়র পদে হারতে হয়েছে। পাশাপাশি ভোটগ্রহণের সময় প্রায় ৫০টি কেন্দ্রে ব্যালট পেপারের ঘাটতি নিয়ে বড় ধরনের বিতর্ক তৈরি হয়, যার জেরে দেশটির নির্বাচন তদারকি সংস্থার প্রধান ইতিমধ্যে পদত্যাগ করেছেন।

প্রেসিডেন্টের চিফ অব স্টাফ কাং হুন-সিক এক সংবাদ সম্মেলনে হানের মনোনয়নকে যৌক্তিক উল্লেখ করে বলেন—
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও বৈশ্বিক সংকটের এই চ্যালেঞ্জিং সময়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি ধরে রাখতে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে হান সিয়ং-সুকই সবচেয়ে যোগ্য ব্যক্তি।

৩০০ আসনের দক্ষিণ কোরীয় পার্লামেন্টে ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির সংখ্যাগরিষ্ঠতা থাকায়, বড় কোনো অনিয়ম বা বিতর্ক সামনে না এলে হানের প্রধানমন্ত্রী পদের অনুমোদন পাওয়া নিশ্চিত বলেই মনে করা হচ্ছে।

এদিকে ক্ষমতাসীন দলের শীর্ষ নেতৃত্বের নির্বাচনে অংশ নেওয়ার উদ্দেশ্যে বর্তমান প্রধানমন্ত্রী কিম মিন-সক পদত্যাগ করতে যাচ্ছেন বলে জানা গেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.