Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক দক্ষিণ-পশ্চিম ইউরোপে চরম তাপপ্রবাহ
আন্তর্জাতিক

দক্ষিণ-পশ্চিম ইউরোপে চরম তাপপ্রবাহ

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 18, 2022Updated:July 18, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: চরম তাপপ্রবাহের কারণে যুক্তরাজ্যে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে৷ দেশটির বিভিন্ন এলাকায় প্রথমবারের মতো ‘রেড এলার্ট’ জারির পর এ ঘোষণা দেওয়া হয়েছে। খবর ডয়চে ভেলে’র।

তাপপ্রবাহ

Advertisement

দক্ষিণ পশ্চিম ইউরোপের দেশগুলোতে শুক্রবার টানা ৫ দিনের মত চরম তাপপ্রবাহ অব্যাহত ছিল৷ কোথাও কোথাও দাবানল সৃষ্টি হয়েছে৷

ফ্রান্স, পর্তুগাল আর স্পেনে দাবানল মোকাবিলায় হিমশিম খাচ্ছেন দমকলকর্মীরা৷ আগামী দিনগুলোতে ‘চরম তাপপ্রবাহের’ পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস৷

ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি নেয়ার নির্দেশ দিয়েছেন৷

পর্তুগালের পাঁচটি এলাকায় জুলাই মাসে তাপমাত্রা ছিল রেকর্ড ৪৭ ডিগ্রি সেলসিয়াস৷ শুক্রবার উত্তর ও মধ্যাঞ্চলের এলাকাগুলোতে রেড এলার্ট জারি করা হয়েছে৷ বিভিন্ন জায়গায় দাবানল নেভাবে দুই হাজার দমকলকর্মী কাজ করে যাচ্ছে৷

শুক্রবার আগুন নেভাতে গিয়ে ব্রাগাঙ্কা অঞ্চলে বিমান বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন চালক৷ এ পর্যন্ত দাবানলে একজন নিহত ৬০ জন আহত হয়েছে এবং নয়শ’ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে৷

স্পেনে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস৷ স্পেনে ৮-১০ জুলাই এই তিন দিনে তীব্র দাবদাহে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে৷ মালাগার কয়েকটি এলাকায় দাবানল দেখা গেছে৷ ২৩শ’ মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে৷

ফ্রান্সের দক্ষিণাঞ্চলে শুক্রবার তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস৷

ব্রিটেনের আবহাওয়া অধিদপ্তর ‘চরম তাপপ্রবাহের ‘ কারণে ‘রেড’ ওয়ার্নিং জারি করেছে৷ সোম এবং মঙ্গলবার সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে তারা৷ ২০১৯ সালে সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল৷

যুক্তরাজ্যের হাসপাতালগুলোকে তাপজনিত অসুস্থতায় রোগী ভর্তির জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে৷ ট্রেনগুলো আগে থেকেই জানিয়ে দিয়েছে, অনেক যাত্রা বাতিল হতে পারে৷

আয়ারল্যান্ডের ‘ওয়ার্ম ওয়েদার’ সতর্কতা জারি করা হয়েছে৷ রোববার থেকে মঙ্গলবার চরম আবহাওয়া থাকতে পারে বলে জানিয়েছে তারা৷ আগামী সপ্তাহে বেলজিয়ামেও তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

July 12, 2026
Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

July 12, 2026
Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

July 12, 2026

Latest News

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

ঋণ শোধ

৩৫ বছর পর বন্ধুকে খুঁজে ঋণ শোধ, ১ হাজার টাকার বদলে দিলেন ২৫ হাজার

সৌদি ভ্রমণ

সৌদি ভ্রমণে বাংলাদেশসহ ৭ দেশের নাগরিকদের সুখবর, অনলাইনে মিলবে ই-ভিসা

ট্রাম্প

ইরানের হাতে নিজে হত্যার শিকার হলে কী করবে মার্কিন বাহিনী, জানালেন ট্রাম্প

পরমাণু স্থাপনা

সিএনএনের প্রতিবেদনে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে চাঞ্চল্যকর তথ্য

অন্ধকারে কিউবা

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার অন্ধকারে কিউবা

Khamini

খামেনিকে উৎসর্গ করে আদনান সামির ৪ গান

সৌদি আরব

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে বড় সুখবর দিলো সৌদি আরব

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa