Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ দল থেকে পাপিয়াদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে: আব্দুর রহমান
ঢাকা বিভাগীয় সংবাদ

দল থেকে পাপিয়াদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে: আব্দুর রহমান

By iNews DeskFebruary 24, 20202 Mins Read

দল থেকে পাপিয়াদের ঝেঁটিয়ে বিদায় করতে হবে: আব্দুর রহমান

Advertisement
জুমবাংলা ডেস্ক : আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মো. আব্দুর রহমান বলেছেন, আওয়ামী লীগে পাপিয়াদের দরকার নেই। পাপিয়াদের মতো সবাইকে দল থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে। সেই প্রস্তুতি নিয়ে সবাইকে এগোতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজবাড়ীর পাংশা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আব্দুর রহমান বলেন, খালেদা জিয়ার মামলায় কোনো হস্তক্ষেপ করবে না সরকার। আদালত তার নিজস্ব গতিতে চলছে, চলবে। মূলত খালেদা জিয়া নিজের কৃতকর্মের ফল ভোগ করছেন। বিএনপি বার বার আন্দোলনের ভয় দেখায়। আন্দোলনের নামে বিশৃঙ্খলার চেষ্টা করলে বিএনপিকে কঠোর হস্তে দমন করা হবে।

কাউন্সিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মো. জিল্লুল হাকিম।

পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম শফিকুল মোর্শেদ আরুজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক কাজী ইরাদত আলী ও সংরক্ষিত আসনের এমপি খোদেজা নাসরিন প্রমুখ।

প্রথম অধিবেশন শেষে খন্দকার সাইফুল ইসলামকে সভাপতি ও এএফএম শফিউদ্দিন পাতাকে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য পাংশা উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়।

প্রসঙ্গত, সমাজসেবা ও গাড়ি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র, মাদক ব্যবসা ও চাঁদাবাজিসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শামীমা নুর পাপিয়াসহ চারজনকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতারকৃত অন্য তিনজন হলেন পাপিয়ার স্বামী মফিজুর রহমান, মফিজুরের ব্যক্তিগত সহকারী সাব্বির খন্দকার ও পাপিয়ার ব্যক্তিগত সহকারী শেখ তায়্যিবা।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে নয়াদিল্লিতে যাওয়ার সময় বহির্গমন গেট থেকে মফিজুর ও সাব্বিরকে গ্রেফতার করা হয়। এরপর তাদের কাছ থেকে তথ্য পেয়ে রাজধানীর হোটেল ওয়েস্টিন থেকে পাপিয়া ও তায়্যিবাকে গ্রেফতার করা হয়।

পরে তাদের কাছ থেকে সাতটি পাসপোর্ট, বাংলাদেশি দুই লাখ ১২ হাজার ২৭০ টাকা, ২৫ হাজার ৬০০ জাল টাকা, ৩১০ ভারতীয় রুপি, ৪২০ শ্রীলঙ্কান মুদ্রা, ১১ হাজার ৯১ মার্কিন ডলার ও সাতটি মোবাইল ফোন জব্দ করা হয়।

জাল টাকা উদ্ধার, অস্ত্র ও মাদকের পৃথক তিন মামলায় সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমানের ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম মাসুদুর রহমান ও মোহাম্মদ জসীম।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa