Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ রাসিক নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান এমপি আয়েনের
বিভাগীয় সংবাদ রাজশাহী

রাসিক নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান এমপি আয়েনের

By Hasan Majorমে 11, 20232 Mins Read

Advertisement
রাজশাহী প্রতিনিধি: আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলীয় প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে বিজয়ী করার জন্য নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী-৩ (পবা- মোহনপুর) আসনের সংসদ সদস্য মো. আয়েন উদ্দিন।

বুধবার (১০ মে) সন্ধ্যায় নওহাটা বাজারস্থ সংসদ সদস্যের রাজনৈতিক কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

আয়েন উদ্দিন বলেন, রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনকে জয়যুক্ত করতে পবার নেতৃবৃন্দকে বিভিন্ন মহল্লায় নির্বাচনী প্রচার প্রচারণায় অংশ নিতে হবে। কারণ পবার বেশিরভাগ মানুষের আত্মীয়-স্বজন রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটার।

তিনি আরও বলেন, রাজশাহীর উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও দলের প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। রাজশাহীতে উন্নয়ন ইতোমধ্যেই দৃশ্যমান হয়েছে। এবার প্রয়োজন কর্মসংস্থানের।

পবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক কামরুল হাসান, কাটাখালি পৌর আওয়ামী লীগ সভাপতি আবু সামা ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ জহুরুল আলম রিপন, পবা উপজেলা যুবলীগ সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম, নওহাটা পৌর যুবলীগ আহবায়ক শেখ, কাটাখালি পৌর যুবলীগ আহবায়ক জনি ইসলাম, পবা উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি নারিফা বেগম, সাধারণ সম্পাদক আফরোজা বেগম, পবা উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আরজিয়া বেগম এবং পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম রাজু।

এসময় উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব আলী, সাধারণ সম্পাদক নবীবুর রহমান, বড়গাছী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক, হড়গ্রাম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ, দামকুড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি রফিকুল ইসলাম, দর্শনপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শান্ত, হরিয়ান ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন, হুজুরীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, উপজেলা কৃষকলীগ সাধারণ সম্পাদক সারওয়ারে আলম মানিক প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

জুন 10, 2026
ঢাকা-পাথরঘাটা

ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

জুন 10, 2026
ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

জুন 9, 2026
Latest News
ওসি মামুন শাহ

ফরিদপুর জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মামুন শাহ

ঢাকা-পাথরঘাটা

ট্রাকের চাপে ভেঙে পড়ল ব্রিজ, ঢাকা-পাথরঘাটা সড়কে যান চলাচল বন্ধ

ছাত্রদল নেতা

স্ত্রীকে হত্যার পর ঘরে তালা দিয়ে পালিয়েছেন ছাত্রদল নেতা

কক্সবাজারের চকরিয়া

ডাকাতি করতে গিয়ে মা-মেয়েকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’

শরীয়তপুরের গোসাইরহাট

শরীয়পুরে মাটি ‘অস্বাভাবিক গরম’ হয়ে ওঠার ঘটনায় গ্যাসের উপস্থিতি মেলেনি

চাঁদপুরের শাহরাস্তি

মায়ের ভরণপোষণ না দেওয়ার অভিযোগে ছেলে কারাগারে

জয় বাংলা স্লোগান

মহাসড়কে জয় বাংলা স্লোগান দিয়ে পুলিশের গাড়ি ভাঙচুর

কুড়িগ্রাম

আবারও তেঁতুল গাছের মগডালে সেই নারী

প্রবাসীর ঘরে অজগর

প্রবাসীর ঘরে হঠাৎ ঢুকে পড়ে অজগর, অতঃপর…

আত্মহত্যা

কুষ্টিয়ায় লোনের বোঝায় গৃহবধূর আত্মহত্যা, রেখে গেলেন চিরকুট

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa