জুমবাংলা ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগরে দাদার মৃত্যুর একঘণ্টা পর কলেজ প্রভাষক নাতি মো. জাবেদ হোসাইন হারুনের (৩৮) মৃত্যু হয়েছে।
শনিবার রাত সোয়া ৮টার দিকে দাদা মো. তাজল ইসলাম (৮০) বার্ধক্যজনিত রোগে মারা যান।
দাদার মৃত্যুর প্রায় একঘণ্টা পর রাত সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে নাতি জাবেদ হোসাইনের মৃত্যু হয়।
দাদা-নাতি কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের চর লরেন্স এলাকার পাটোয়ারী বাড়ির বাসিন্দা। জাবেদ মুন্সীগঞ্জের বিক্রমপুর টঙ্গীবাড়ি ডিগ্রি কলেজের প্রভাষক ছিলেন।
স্বজনরা জানান, দাদা তাজল ইসলাম দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন। নাতি জাবেদ বিকালে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে লক্ষ্মীপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে, সোয়া ৮টার দিকে বাড়িতে দাদা ইন্তেকাল করেন। রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে কলেজ প্রভাষক নাতি জাবেদের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
একঘণ্টার ব্যবধানে দাদা-নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


