জুমবাংলা ডেস্ক: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জুড়ানপুর, নতিপোতা ও নাটুদহ ইউনিয়নে ৫টি সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা ব্যায়ে এ সড়ক উন্নয়ন করা হচ্ছে।

Advertisement

বুধবার সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত সড়কগুলো নির্মাণ কাজের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। উদ্বোধনকৃত ৫টি সংযোগ সড়ক হলো-জুড়ানপুর ইউনিয়নের কলাবাড়ি মহিউদ্দীনের বাড়ি থেকে আব্দুল হামিদের জমি পর্যন্ত রাস্তা নির্মাণ, গোপালপুর মাঝেরপাড়া পানু মালিথার পুকুর থেকে বনতার বাড়ি রাস্তা, লক্ষ্মীপুর হাট মসজিদ কানাপুকুর থেকে দক্ষিণপাড়া কবরস্থান পর্যন্ত রাস্তা, নতিপোতা ইউনিয়নের নতিপোতা গ্রামের ইজায়তলা এফআরবি থেকে কাঠালপোতা ফেরিঘাট পর্যন্ত রাস্তা ও নাটুদহ ইউনিয়নের চন্দ্রবাস-ছাতিয়ানতলা রাস্তা।

সড়কের নির্মাণ কাজ উদ্বোধন শেষে সংসদ সদস্য টগর বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলেই দেশে শুধু উন্নয়ন হয়। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়ন করতে পারেন তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত পদ্মা সেতু।

তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা ভাল হওয়ায় কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বিক্রি করতে পারছেন। ব্যবসায়ীরাও ভালভাবে ব্যবসা বাণিজ্য করতে পারছেন। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকলে একটি সড়কও আর কাঁচা থাকবে না।

এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ফেরদৌস ওয়াহিদ, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) প্রকৌশলী খালিদ হোসেন, জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন, নাটুদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম ও নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী প্রমুখ। সূত্র: বাসস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.