Advertisement
জুমবাংলা ডেস্ক : ফেনী সদর উপজেলায় অভিনব পদ্ধতিতে প্রাইভেটকারে করে গরু চুরির ঘটনা ঘটেছে। চোরাই গরু নিয়ে পালানোর সময় ২ জনকে আটক করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার দুপুরে শহরতলীর লালপুল এলাকায় এ ঘটনা ঘটে।

আটককৃতরা হল ফেনীর সোনাগাজী উপজেলার দক্ষিণ-পূর্ব চর চান্দিয়া এলাকার সোহেল রানা (২৫), সোনাপুর কোম্পানি বাজার এলাকার নুরুল আফসার (৩০)।

পুলিশ ও গরুর মালিক কৃষক আবদুল কাদের জানান, বৃহস্পতিবার সদর উপজেলার মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মাঠে একটি ষাঁড় ঘাস খাচ্ছিল। দুপুরের ১টার দিকে কিছু লোক একটি প্রাইভেটকারে ওই গরুটি তুলে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয়রা গাড়িটিকে ধাওয়া করে।

এক পর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের লালপুল এলাকায় একটি দোকানের সঙ্গে বাড়ি খেয়ে দুমড়ে মুচড়ে যায়। এসময় চোর দলের ৪ জনের মধ্যে দুজন পালিয়ে গেলেও প্রাইভেটকারসহ দুইজনকে আটক করে স্থানীয় লোকজন।

পুলিশ জানায়, গরুটি শহরতলীর মোটবী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কৃষক আবদুল কাদেরের।

ফেনী মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, পুলিশ খবর পায় অভিনব কায়দায় গরু চুরির ঘটনা ঘটেছে। ওই সংবাদের ভিত্তিতে সত্যতা যাচাইয়ের জন্য লালপুল এলাকায় অভিযান চালায়। এ সময় জনগণের সহায়তায় প্রাইভেট কারসহ দুজনকে আটক করে। চোর দলের অপর দুজন পালিয়ে যায়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.