জুমবাংলা ডেস্ক : দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রীর মৃতু হয়েছে এসময় আহত হয়েছেন ভ্যানচালকও।  শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

দিনাজপুরে ট্রাকচাপায় দুই ভ্যানযাত্রীর প্রাণহানি
ফাইল ছবি
Advertisement

মৃতরা হলেন- বাচ্চু মিয়া (৫০) ঠাকুরগাঁওয়ের গড়েয়াহাট চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও আব্দুল বাসেদ (৬০) উপজেলার ভোগনগর ইউনিয়নের ধূলাউড়ি গ্রামের কফিনের ছেলে । বাচ্চু পেশায় গরু ব্যবসায়ী ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে ব্যাটারিচালিত একটি ভ্যান বীরগঞ্জ শহরের দিকে যাচ্ছিল। মহাসড়কে হিমাদ্রী কোল্ড স্টোরেজের সামনে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক ওই ভ্যানে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানযাত্রী বাচ্চু মিয়ার মৃত্যু হয়।

আহত আব্দুল বাসেদ ও আলতাফুরকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত আব্দুল বাসেদকে মৃত ঘোষণা করেন। আহত অন্যজন সেখানেই চিকিৎসাধীন।

দশমাইল হাইওয়ে পুলিশ স্টেশনের এসআই সফিউল ইসলাম জানান, নিহতদের মরদেহ হাসপাতাল মগে রাখা হয়েছে। ঘাতক ট্রাকটি (যশোর ট-১১-৫০৩৮) আটক করা হলেও এর চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

রাস্তা মেরামতে মাটির ডালি মাথায় নিলেন সদ্য নির্বাচিত চেয়ারম্যান

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.