ভারতের রাজধানী দিল্লির একটি বহুতল অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোরের দিকে সেখানকার ভিবেক বিহার এলাকার চারতলা ভবনে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

শনিবার ভোরে যখন ভবনের বাসিন্দারা সবাই গভীর ঘুমে তখন আগুনের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা আগুনের ধোঁয়া দেখে সাহায্যের জন্য এগিয়ে আসেন। এতে প্রাথমিকভাবে কয়েকজনকে নিরাপদে বের করে আনা সম্ভব হলেও বেশ কয়েকজন ভেতরে আটকে পড়েন।
ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বহুতল ভবনটির তিন তলা থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন দমকলবাহিনীর সদস্যরা। কিন্তু আগুনের তীব্রতা বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ বেগ পেতে হয়। দমকলের মোট ১৪টি ইঞ্জিন প্রায় তিন ঘণ্টার চেষ্টায় সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার আগে তারা জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছিলেন। প্রাথমিক অনুমান অনুযায়ী, এসি বিস্ফোরণের ফলেই এই আগুন লেগেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন
ভেতরে আর কেউ আটকা পড়েছেন কি না তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


