
শুক্রবার তিনি জানিয়েছেন, ”কানাডা সারা পৃথিবীজুড়েই সমস্ত শান্তিপূর্ণ আন্দোলনের পাশে আছে ও থাকবে। আমরা খুশি যে, আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে সরকার উদ্যোগ নিচ্ছে।” ট্রুডো আর তার ক্যাবিনেটের কয়েকজন সদস্য ভারতে চলা কৃষক আন্দোলন নিয়ে মন্তব্য করায় ভারতে নিযুক্ত কানাডার হাইকমিশনারকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়, এই মন্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। এমন চলতে থাকলে দু’দেশের সম্পর্কে প্রভাব পড়তে বাধ্য।”
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



