Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা আক্রান্ত হননি। গতকাল মঙ্গলবার তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। এরআগে রবিবার মৃদু জ্বর এবং গলায় ব্যথা হওয়ায় নিজেকে আইসোলেশনে রেখেছিলেন তিনি।  এনডিটিভি।

রবিবার সকালে মন্ত্রিসভার সদস্য এবং আমলাদের সঙ্গে বৈঠক শেষে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল অসুস্থবোধ করলে আইসোলেশনে যান। বাতিল করে দেওয়া হয়েছিল তার সব মিটিং। মঙ্গলবার তার করোনা পরীক্ষা হয়। পরীক্ষায় নেগেটিভ আসে। এরআগে টুইট করে কেজরিওয়ালের দ্রুত আরোগ্য কামনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

এদিকে কয়েকদিনে দিল্লিতে ব্যাপক হারে বেড়েছে করোনাভাইরাসের প্রকোপ, দৈনিক ১০ হাজার করে করোনা রোগী শনাক্ত হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.